শরীয়তপুরে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অমানবিক বাধার কারণে ঢাকায় চিকিৎসার জন্য রওনা হওয়া এক নবজাতক অক্সিজেনবিহীন অবস্থায় অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজেলার নিউ মেট্রো ক্লিনিকের সামনে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের বাসিন্দা নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগম বৃহস্পতিবার দুপুরে প্রসব ব্যথা নিয়ে নিউ মেট্রো ক্লিনিকে ভর্তি হন। পরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। তবে জন্মের পরপরই শিশুটি শ্বাসকষ্টসহ তীব্র ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়।চিকিৎসকরা অবস্থা সংকটজনক দেখে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। শিশুটির পরিবার তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। কিন্তু ক্লিনিকের সামনেই বিপত্তি ঘটে।প্রত্যক্ষদর্শী ও শিশুর পরিবার জানায়, অ্যাম্বুলেন্সটি রওনা হওয়ার সময় স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান রাস্তায় বাধা দেন। অভিযোগ রয়েছে, তারা নিজেদের সিন্ডিকেটে না থাকা গাড়িকে রোগী পরিবহন করতে দেয় না এবং বাইরের গাড়ির চালকদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে থাকেন।এ সময় ঢাকাগামী অ্যাম্বুলেন্স চালক মোশারফ মিয়াকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয় এবং তার কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নেয়া হয়। বাধা দেয়ার কারণে অ্যাম্বুলেন্সটি প্রায় ৪০ মিনিট আটকে থাকে। সেই সময় শিশুটির অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এবং সেখানেই নবজাতকের মৃত্যু ঘটে।নিহতের নানী সেফালী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা হাতজোড় করে বলেছিলাম গাড়িটা ছাড়তে। আমার নাতির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ওকে ঢাকায় নিতে পারলে বাঁচানো যেত। কিন্তু ওরা আমার নাতিকে বাঁচতে দেয়নি। আমি এই নিষ্ঠুর হত্যার বিচার চাই।’স্থানীয়রা জানিয়েছেন, শরীয়তপুর সদর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয়। এরা বাইরের কোনো গাড়িকে রোগী পরিবহন করতে দেয় না এবং জোর করে তাদের অ্যাম্বুলেন্স ব্যবহার করতে বাধ্য করে রোগী ও স্বজনদের। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।ঘটনার পর অভিযুক্ত দুই চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান পালিয়ে যায়। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। সচেতন মহলের দাবি, এমন চরম অমানবিকতা ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনই দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও প্রাণহানির ঘটনা ঘটবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এই মূহুর্তে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন: টুকু
এই মূহুর্তে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন: টুকু

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব মত প্রকাশ করতে পারে। কিন্তু বর্তমান সময়ে Read more

মেসির সম্মানে ক্যাম্প ন্যুর উদ্বোধনে থাকবে বিশেষ অনুষ্ঠান!
মেসির সম্মানে ক্যাম্প ন্যুর উদ্বোধনে থাকবে বিশেষ অনুষ্ঠান!

স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ছিলেন লিওনেল মেসির। তবে বার্সার সাথে মেসির বিচ্ছেদ এতোটা সুখকর Read more

ফ্যাসিবাদী বিজেপি ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের
ফ্যাসিবাদী বিজেপি ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধ Read more

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মোট মৃত্যু ৯
সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মোট মৃত্যু ৯

হজ পালন করতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৩১টি ফ্লাইটে ৫১ হাজার ৪৩২ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় Read more

খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা Read more

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২১২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২১২

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন