ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদী আজ অবৈধ অস্ত্রের মহড়া ও বালু সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ আশপাশের গ্রামগুলো রাতদিন শতাধিক ড্রেজারের গর্জনে কেঁপে উঠছে। ফসলি জমি, মসজিদ-মাদ্রাসা ও শত শত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায়। অথচ প্রশাসন দাঁড়িয়ে আছে নির্বিকার দর্শকের ভূমিকায়।গত ১০ আগস্ট বিকেলে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। সোনারগাঁও থেকে সলিমগঞ্জের গণিশাহ মাজারে ওরশে অংশ নিতে যাওয়া একটি ট্রলার দড়াভাঙ্গা এলাকায় বালুবোঝাই বুলড্রেজারের সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। এতে প্রাণ হারান আশরাফ উদ্দিন (৪৪)।সরকারি নথি অনুযায়ী, নাসিরাবাদ বালুমহাল ১৪৩২ বঙ্গাব্দ মেয়াদে ৩০ চৈত্র পর্যন্ত ৮ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা পেয়েছে সাহেবনগরের শাখাওয়াত হোসেনের প্রতিষ্ঠান ‘মেসার্স সামিউল ট্রেডার্স’। কিন্তু ইজারার শর্ত মানা হচ্ছে না। রাতদিন চলছে অবৈধ বালু উত্তোলন। এই ব্যবসায় জড়িত রয়েছে পার্শ্ববর্তী উপজেলা ও বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক প্রভাবশালী ব্যক্তি।স্থানীয়দের অভিযোগ, বালুমহলকে ঘিরে চলছে সশস্ত্র পাহারা। প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদি হাসান সতর্ক করে বলেন, ‘এখনই ঐক্যবদ্ধ না হলে চরলাপাং, মানিকনগরসহ আশপাশের গ্রামগুলো মানচিত্র থেকে মুছে যাবে।’তবে অভিযোগ অস্বীকার করে ইজারাদার শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা সরকারি নিয়ম মেনেই কাজ করছি। অস্ত্র মহড়া বা রাতে বালু উত্তোলনের অভিযোগ সঠিক নয়। রাতে কোনো ড্রেজার চললে প্রশাসনকে বলেছি জব্দ করতে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী জানান, তার কাছে অবৈধ কর্মকাণ্ডের একাধিক অভিযোগ এসেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে বালুমহলে অভিযান জটিল, কারণ মাঝে মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। তবে শিগগিরই যৌথ বাহিনী নিয়ে অভিযান চালানো হবে।’ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, নিয়ম মেনেই ইজারা দেওয়া হয়েছে। নিয়ম ভঙ্গের প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম খলিল বাবু (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২ Read more

মোসাদের আরও ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান
মোসাদের আরও ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে আরও ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার (০৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ জানায়, গ্রেপ্তারকৃতদের Read more

কবুতর চুরির অভিযোগ, নির্মম পিটুনিতে প্রাণ গেল যুবকের
কবুতর চুরির অভিযোগ, নির্মম পিটুনিতে প্রাণ গেল যুবকের

নাটোরের সিংড়ায় চুরির অপবাদ দিয়ে আকরাম হোসেন (১৮) নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ আগস্ট) Read more

বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, জরিমানা
বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার Read more

নির্বাচন নিয়ে টালবাহানা হলে রাজপথে নামব: ফারুক
নির্বাচন নিয়ে টালবাহানা হলে রাজপথে নামব: ফারুক

নির্বাচন নিয়ে টালবাহানা হলে, ১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজনে রাজপথে নামব বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন