মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে ৭২ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আতাউল্লাহ বেপারী।আজ বৃহস্পতিবার দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ। এর আগে ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।পুলিশ জানান, উপজেলার কাঠালতলী গ্রামের ওই কিশোরী সদাই কেনাকাটার জন্য পার্শ্ববর্তী মধ্যপাড়া গ্রামের একটি দোকানে যাওয়া-আসা করতো। আর দোকানে যাওয়া-আসার মধ্যেই বৃদ্ধের সঙ্গে কিশোরীর পরিচয় হয়। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী দোকানে যাতায়াতের পথে মধ্যপাড়া গ্রামের মোস্তফাগঞ্জ মাদরাসা সংলগ্ন একটি পাটক্ষেতের পাশে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে ওই বৃদ্ধ। এসময় কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এতে কিশোরী তার পরিবারকে ঘটনা না বলে মুখ বন্ধ করে থাকে। পরবর্তীতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে শারীরিক অবস্থার পরিবর্তনের কারণে কিশোরী তার পরিবারকে ঘটনা খুলে বলে। কিন্তু ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় কিশোরীকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গর্ভপাত ঘটানো হয়। বর্তমানে ওই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। পরে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাট সিমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি’র দুই সদস্য আহত
লালমনিরহাট সিমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি’র দুই সদস্য আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার  জগতবেড় ইউনিয়নের সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির ২ জন সদস্য আহত হয়েছে। রবিবার (১৮ মে) রাত ২টায় উপজেলার Read more

চাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটার ২৭ হাজার ৬৩৪
চাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটার ২৭ হাজার ৬৩৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার তালিকায় অন্তর্ভুক্ত Read more

টিউলিপের চিঠি পেয়েছেন কিনা, জানালেন প্রেস সচিব
টিউলিপের চিঠি পেয়েছেন কিনা, জানালেন প্রেস সচিব

যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।রবিবার Read more

রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০
রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

‘সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে ইরানেরও যোগ দেওয়া উচিত’
‘সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে ইরানেরও যোগ দেওয়া উচিত’

সৌদি আরব ও পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক শীর্ষ সামরিক উপদেষ্টা। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন