সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে উধুনিয়া ইউনিয়নের বাবুলীদহ গ্রামের একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত জামিলা খাতুন (৪০) একই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী।পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে উজ্জল হোসেন দেখেন, তার স্ত্রী বিছানায় নেই। আত্মীয়স্বজন মিলে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার (১৩ আগস্ট) এবিষয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কয়েকজন পুকুরপাড়ের ঝোপে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, ‘মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা বোঝা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ এম. মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, আহত-১
বরগুনায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, আহত-১

বরগুনার পাথরঘাটা পৌর শহরের ৪নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৪০) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) Read more

ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পলাতক স্বামী
ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পলাতক স্বামী

চট্টগ্রামের বাঁশখালীতে মিনু আক্তারকে (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার বাহারছড়া Read more

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস আজ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস আজ

আজ ২৬ জুন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য, ‘দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার: ইনভেস্ট ইন প্রিভেনশন। Read more

ভৈরবে ছেঁড়াফাটা বস্তায় নতুন প্রাণ সঞ্চার করছেন হাজারো নারী-পুরুষ
ভৈরবে ছেঁড়াফাটা বস্তায় নতুন প্রাণ সঞ্চার করছেন হাজারো নারী-পুরুষ

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের গলিপথ আর টিনশেড ঘরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেজে ওঠে সুঁই-সুতোয় টানাটানির শব্দ। ছেঁড়াফাটা বস্তায় Read more

বেগম খালেদা জিয়া আর নেই
বেগম খালেদা জিয়া আর নেই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন Read more

ওমরাহ ভিসার নতুন নিয়ম কার্যকর আগামী সপ্তাহ থেকে
ওমরাহ ভিসার নতুন নিয়ম কার্যকর আগামী সপ্তাহ থেকে

ওমরাহ পালনে ইচ্ছুকদের ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ভিসা ইস্যু করার তারিখ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন