নতুন মৌসুমে আরেকটি শিরোপা নিজেদের করে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। অথচ ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত কেউ কল্পনাই করতে পারেনি এই জিতবে ফরাসি জায়ান্টরা। এসময় পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। তবে নাটকের পর্দা তখনো নামেনি। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ২ গোল করে সমতায় ফেরে পিএসজি। এরপর টাই-ব্রেকারে টটেনহ্যামকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে লুই এনরিকের শিষ্যরা। বুধবার (১৩ আগস্ট) রাতে ইতালির উদিনে শহরে অনুষ্ঠিত হয় উয়েফা সুপার কাপের ফাইনাল। যেখানে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়  ২-২ গোলের সমতা নিয়ে। এ জয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জেতে তারা।প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে দাপট ছিল ইংলিশ ক্লাব টটেনহ্যামের। ৩৯ মিনিটে বায়ার্ন মিউনিখ থেকে ধারে আসা জোয়াও পালিনিয়ার শটে ক্রসবারে লেগে আসা বল ফিরিয়ে গোল করেন ডাচ ডিফেন্ডার মিকি ফন দে ফেন। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ফ্রি-কিক থেকে পেদ্রো পারোর সহায়তায় হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো।দুই গোলে পিছিয়ে পড়ার পর বেশ কিছুটা সময় পিএসজিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ৬৫ মিনিটে একবার গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। তবে শেষ দিকে বদলি খেলোয়াড়রা বদলে দেন ম্যাচের চিত্র।৮৫তম মিনিটে বক্সের বাইরে থেকে লি কাং-ইনের নিচু শট গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচে ফেরায় পিএসজিকে। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের ক্রস থেকে গঞ্জালো রামোস হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান।টাইব্রেকারে পিএসজির হয়ে প্রথম শট মিস করেন ভিতিনহা, তবে জালের দেখা পান তাদের পরের চার জন। পিএসজির নতুন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে গুরুত্বপূর্ণ সেভ করে এবং টটেনহ্যামের দ্বিতীয় শট বাইরে চলে যাওয়ায় জয় নিশ্চিত হয় ফরাসি ক্লাবটির।প্রসঙ্গত, গত মে মাসে ফাইনালে ইন্টার মিলানকে গুঁড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় পিএসজি। একই মাসে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ১৭ বছরের শিরোপা খরা কাটায় টটেনহ্যাম। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে অক্ষম ইসরায়েল: জন কেরি
ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে অক্ষম ইসরায়েল: জন কেরি

ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে সক্ষম নয় বলে জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে মেহের Read more

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল
৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ কাল

আগামীকাল সোমবার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হবে। রবিবার (২০ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩২ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বৃদ্ধ, শিশু Read more

পাঁচ সচিবকে অবাঞ্চিত ঘোষণা: পদত্যাগ না করলে অফিস ঘেরাও কর্মসূচি
পাঁচ সচিবকে অবাঞ্চিত ঘোষণা: পদত্যাগ না করলে অফিস ঘেরাও কর্মসূচি

স্বৈরাচারের দোসর পাঁচ সচিবকে অবাঞ্ছিত করে তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ওই Read more

কাশ্মিরে হামলায় পাকিস্তান জড়িত থাকার প্রমাণ নেই: ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
কাশ্মিরে হামলায় পাকিস্তান জড়িত থাকার প্রমাণ নেই: ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

জম্ম-কাশ্মিরের পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ নেই বলে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী Read more

কর্মদিবসে রাস্তা দখল না করতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ ডিএমপির
কর্মদিবসে রাস্তা দখল না করতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ ডিএমপির

বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচী এবং নানা পক্ষের আন্দোলনে প্রায়ই স্থবির হয়ে পড়ে রাজধানী। এসব আন্দোলন এবং কর্মসূচীর কারণে রাস্তাঘাটে তৈরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন