ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বৃদ্ধ, শিশু ও নারীরাও রয়েছেন।এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।এর মধ্যে গাজা শহরের উত্তর-পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলায় তিনজন নিহত হন। উত্তর গাজার শেখ রিদওয়ান এলাকায় এক বৃদ্ধ এবং দুই নারী নিহত হন।পূর্ব গাজার আল-তুফাহ এলাকায় এক নারী নিহত হন। একই এলাকায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া এক পরিবার — পিতা, মাতা ও চার শিশু — ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি অ্যাপার্টমেন্টে হামলায় চারজন নিহত হয়। নিহতদের মধ্যে দুইজনই শিশু।এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন। হামলায় সেখানে আগুন ধরে যায়। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হওয়া ড্রোন হামলায় এক নারী ও তার শিশু নিহত হয়েছেন। খান ইউনিসের পূর্বাঞ্চল বানি সুহেইলায় আরও তিনজন বেসামরিক নাগরিক নিহত হন।রাফাহ শহরে ত্রাণ নেওয়ার জন্য অপেক্ষমাণ অবস্থায় ইসরায়েলি গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৬১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে।গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।পাশাপাশি গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএর জরিপে আবিদ পেলেন ৪৬ শতাংশ, সাদিক কায়েম ৯ শতাংশ
বিপিএর জরিপে আবিদ পেলেন ৪৬ শতাংশ, সাদিক কায়েম ৯ শতাংশ

‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ (বিপিএ) এবং ভলান্টিয়ার সংস্থা ‘বেসরকারি’ আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের ওপর একটি জরিপ পরিচালনা করেছে।এ জরিপে অংশ Read more

চীন ও নেপাল সীমান্তে বন্যা-ভূমিধস, ৮ জনের প্রাণহানি
চীন ও নেপাল সীমান্তে বন্যা-ভূমিধস, ৮ জনের প্রাণহানি

চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। এতে ৩১ জন নিখোঁজ হয়েছেন। টানা প্রবল বর্ষণের ফলে Read more

মহানবী (সা.)-এর জীবনাদর্শ সবার জীবনকে আলোকিত করুক: রাষ্ট্রপতি
মহানবী (সা.)-এর জীবনাদর্শ সবার জীবনকে আলোকিত করুক: রাষ্ট্রপতি

আজ আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের (মৃত্যু) পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই Read more

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নরসিংদীতে ফোনে কথা বলে রেললাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার Read more

ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

মৌসুমের শুরু থেকেই একের পর এক জয়ে দুর্দান্ত ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এবারের ম্যাচে এসে ছন্দপতন ঘটল Read more

প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ, প্রতি পদে গড়ে ৭৫ প্রার্থী
প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ, প্রতি পদে গড়ে ৭৫ প্রার্থী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে আয়োজিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন