বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচী এবং নানা পক্ষের আন্দোলনে প্রায়ই স্থবির হয়ে পড়ে রাজধানী। এসব আন্দোলন এবং কর্মসূচীর কারণে রাস্তাঘাটে তৈরি হয় তীব্র যানজট। যা নিয়ে ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবী মানুষদের। বিষয়টি মাথায় রেখে কর্মদিবসে সড়ক দখল করে কর্মসূচী পালন না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিন্টোলে ‘সড়ক দুর্ঘটনা তদন্তে দক্ষতা বাড়াতে ডিএমপি কর্মকর্তাদের প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।শেখ সাজ্জাত আলী বলেন, ‘সড়কে যানবাহনের শৃঙ্খলা প্রতিষ্ঠা ও শহরে আইনশৃঙ্খলা রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। আমরা বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে অফিস খোলার দিনগুলোতে সড়কে রাজনৈতিক কর্মসূচি পরিহারের অনুরোধ করেছি। কারণ, এ ধরনের কর্মসূচি ঢাকা শহরের সব সড়ক ব্যবহারকারীর জন্য দুর্ভোগ নিয়ে আসে।’তিনি আরও বলেন, ‘আর এগুলো করতে গিয়ে সড়ক দুর্ঘটনা তদন্তে পুলিশ পর্যাপ্ত সময় দিতে পারে না। কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রোড ক্র্যাশের তদন্ত করে এর কারণ সঠিকভাবে চিহ্নিত করা গেলে তা ভবিষ্যতে সড়কে মৃত্যু কমিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে।’ডিএমপি কমিশনার আরও বলেন, রোড ক্র্যাশ প্রতিরোধে সড়ক ব্যবহারীদের ট্রাফিক নিয়মকানুন মেনে চলা প্রয়োজন। বিশেষ করে নির্ধারিত গতিসীমা না মানা, হঠাৎ লেন পরিবর্তন ও যত্রতত্র রাস্তা পাড়াপাড় ক্র্যাশের ঝুঁকি বাড়িয়ে দেয়। ঢাকা শহরে অধিকাংশ রোড ক্র্যাশ মধ্যরাত থেকে সকালের মাঝে ঘটে যখন সড়ক তুলনামূলক ফাঁকা থাকে। রোড ক্র্যাশ প্রতিরোধ করতে তিনি পুলিশ সদস্যদের কঠোরভাবে সড়কে গতিসীমা নিয়ন্ত্রণসহ বিদ্যমান আইন বাস্তবায়নের নির্দেশ দেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৯ বলে ১০ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন কক্স
২৯ বলে ১০ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন কক্স

ইংল্যান্ডে দ্য হান্ড্রেডে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটার জর্ডান কক্স। ওভাল ইনভিনসিবলসের হয়ে মাত্র ২৯ বলে ৮৬ রানে অপরাজিত Read more

নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২
নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার (১২ মে) রাত Read more

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপু মনি
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপু মনি

গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে বন্দি সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে চিকিৎসার Read more

বাউফলে শিক্ষকের বাড়িতে ডাকাতি
বাউফলে শিক্ষকের বাড়িতে ডাকাতি

পটুয়াখালীর বাউফল উপজেলায় সজল হাওলাদার (৫৬) নামে এক কলেজ শিক্ষককের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ মে) দিবাগত রাত তিনটার উপজেলার Read more

৩৫ বছর পর প্রথম ভিপি পদে লড়বেন নারী প্রার্থী
৩৫ বছর পর প্রথম ভিপি পদে লড়বেন নারী প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক নারী শিক্ষার্থী। আগামী ২৫ Read more

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকেটের দাম জানাল এসিবি
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকেটের দাম জানাল এসিবি

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন