ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে শাই হোপের দল। ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষীক সিরিজ জিতল ক্যারিবিয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) ত্রিনিদাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে শাই হোপের সেঞ্চুরিতে ২৯৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষীক সিরিজ জিতল ক্যারিবিয়রা। সবশেষ ১৯৯১ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ২-০ ব্যবধানে। এদিন টসে হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ স্কোর বোর্ডে তোলে ২৯৪ রান। অবশ্য এদিন ক্যারিবিয়দের শুরুটা ছিল বেশ সাদা-মাটা। শুরুতেই ওপেনার ব্রেন্ডন কিংকে হারিয়ে বিপাকে পড়ে তারা। তবে সেই ধাক্কা সামাল দেন এভিন লুইস।তবে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের গতিতে লাগাম টানেন পাকিস্তানের বোলাররা। শেষদিকে ক্যারিবিয়দের ত্রাণকর্তা হন অধিনায়ক শাই হোপ। সপ্তম উইকেট জাস্টিন গ্রিভসকে সঙ্গে নিয়ে ৫০ বলে ১১০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। ২৪ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন গ্রিভস। ৯৪ বলে অপরাজিত ১২০ রান করেন হোপ। এটি ছিল হোপের ১৮তম ওয়ানডে সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। তিনি ডেসমন্ড হেইন্সকে (১৭) পেছনে ফেলেছেন, এখন তার সামনে শুধু ক্রিস গেইল (২৫) ও ব্রায়ান লারা (১৯)।পাকিস্তানের হয়ে দু’টি করে উইকেট নেন নাসিম শাহ ও আবরার আহমেদ। এছাড়া মোহাম্মদ নাওয়াজ ও সায়েম আইয়ুব নেন একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। পাকিস্তানের টপ অর্ডারের চার ব্যাটসম্যানকেই আউট করেন সিলস। এর মধ্যে দুই ওপেনার সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও চার নম্বরে নামা অধিনায়ক রিজওয়ানকে কোনো রানই করতে দেননি এই পেসার। তিনে নামা বাবর আজমকে আউট করেছেন ৯ রানে। ২৩ রানে ৪ উইকেট হারানোর পরই আসলে পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে যায়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন সালমান আগা, মোহাম্মদ নওয়াজ করেছেন অপরাজিত ২৩।সংক্ষিপ্ত স্কোর:ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৯৪/৬ (কিং ৫, লুইস ৩৭, কার্টি ১৭, হোপ ১২০*, রাদারফোর্ড ১৫, চেইস ৩৬, মোটি ৫, গ্রেভস ৪৩*; নাসিম ১০-০-৭২-২, হাসান ১০-১-৬০-০, তালাত ৪-০-২৬-০, আবরার ৯-১-৩৪-২, সাইম ৮-০-৩৬-১, মোহাম্মাদ নাওয়াজ ৭-০-১৭-০, সাইম ৯-০-৬০-১পাকিস্তান: ২৯.২ ওভারে ৯২ (সাইম ০, শাফিক ০, বাবর ৯, রিজওয়ান ০, সালমান ৩০, হাসান নাওয়াজ ১৩, তালাত ১, মোহাম্মাদ নাওয়াজ ২৩*, নাসিম ৬, হাসান ০, আবরার ০; সিলস ৭.২-০-১৮-৬, শেফার্ড ৫-২-১০-০, শামার ৪-০-৭-০, মোটি ৭-০-৩৭-২, চেইস ৬-১-১৬-১)আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসুর নতুন ভিপি জিতু যে কারণে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন
জাকসুর নতুন ভিপি জিতু যে কারণে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪০ ঘণ্টারও Read more

ঈদের দিনে রাজধানীতে স্বস্ত্বির বৃষ্টি
ঈদের দিনে রাজধানীতে স্বস্ত্বির বৃষ্টি

ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা মিলেছে। শনিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল। বেলা সোয়া ১২টার দিকে তেজগাঁও, Read more

মোংলায় নদীর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মোংলায় নদীর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড় থেকে অজ্ঞাত এক ভাসমান নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়দের Read more

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নে প্রকাশ্যে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে Read more

নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা
নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা

নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিক এক্সিট চান বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ Read more

নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ
নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন