নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিক এক্সিট চান বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।ধর্ম উপদেষ্টা বলেন, আমরা নিজেরা সেইফ এক্সিট চাচ্ছিনা, স্বাভাবিক এক্সিট চাচ্ছি। দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকবো; বিদেশে পালিয়ে যাবোনা। কারণ, আমার তো দ্বিতীয় কোনও ঘর নেই। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। এই বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব বরাবরই তথ্য দিয়ে আসছেন। যদি কোন শঙ্কা থাকে, সেটি নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মনিটর করে যা যা করার করবেন। তবে নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি শতভাগ। খালিদ হোসেন আরও বলেন, বাংলাদেশ কোন ইসলামিক রাষ্ট্র নয়; এটি সেক্যুলার রাষ্ট্র এবং আমার সংবিধানও সেকুলার। তাই আমাকে সব ধর্মীয় স্থানে যেতে হবে, এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি একক কোন ধর্মের উপদেষ্টা নই। এগুলো নিয়ে যারা কথা বলছেন, তাদের অপপ্রচারে কান দিবেন না।সম্প্রীতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপ সচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন প্রমুখ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেলে আরও সহজ হচ্ছে টিকিট কাটা ও ভাড়া পরিশোধ সেবা
মেট্রোরেলে আরও সহজ হচ্ছে টিকিট কাটা ও ভাড়া পরিশোধ সেবা

মেট্রোরেলের যাত্রীদের টিকিট কাটা ও ভাড়া পরিশোধ আরও সহজ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন ব্যবস্থায় ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার (পাঞ্চ) Read more

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) Read more

আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে
আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌছাবে। তার প্রথম Read more

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও
আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

২০০৯ সালের পর আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারাতে পারেনি বলিভিয়া। এমনকি সর্বশেষ চার ম্যাচেই তারা সেলেসাওদের কাছে ৩ বা তার Read more

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল
টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল

দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের Read more

জয়পুরহাটে ২৪ ঘণ্টায় মিলল তিন মরদেহ
জয়পুরহাটে ২৪ ঘণ্টায় মিলল তিন মরদেহ

জয়পুরহাটে পৃথক ঘটনায় গত ২৪ ঘণ্টায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনটি ঘটনাই হত্যা বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন