নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নে প্রকাশ্যে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম সুব্রত চন্দ্র দাস (৪০)। তিনি উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুব্রত চন্দ্র দাস বেকার ছিলেন এবং তার স্ত্রী রিক্তা রানী দাস স্থানীয় স্বাস্থ্য সেবা বিভাগে কর্মরত। তার স্ত্রীকে অফিস থেকে বাড়ি আনতে সুব্রত দুপুরে মোটরসাইকেল নিয়ে বের হন। ধারণা করা হচ্ছে উজেলার হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে গলা কেটে এবং মাথায় কোপ দিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়।নিহতের স্বজন পরিচয়ে লিটন চন্দ্র দাস জানান, ‘সুব্রত তার স্ত্রীকে কর্মস্থল থেকে আনার জন্য বের হয়েছিল, কিন্তু কে বা কাহারা তাকে হত্যা করেছে, এ সময় কেউ কিছু দেখেনি।’তিনি আরও বলেন, ঘটনাস্থলে সুব্রতের মোটরসাইকেল পড়ে ছিল। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের গলা কাটা ও মাথায় কোপের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই’
‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই’

‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে একমত নই’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক Read more

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু
চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু

চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে সংক্রমণ শুরুর পর এ নিয়ে চট্টগ্রামে Read more

রাফাল ভূপাতিত বিষয়ে যা বলল ভারতের বিমানবাহিনী
রাফাল ভূপাতিত বিষয়ে যা বলল ভারতের বিমানবাহিনী

রবিবার সন্ধ্যায় ভারতের সামরিক বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে ‘দ্য হিন্দু’ পত্রিকার তরফে জানতে চাওয়া হয়েছিল, রাফাল-সহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত Read more

গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে এনসিপি’র দায় কতটা?
গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে এনসিপি’র দায় কতটা?

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কর্মসূচিকে ঘিরে হামলা, সংঘর্ষে অন্তত চারজনের প্রাণহানির ঘটনার পর বুধবার রাত থেকে সেখানে কারফিউ Read more

গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহুর ভ্যাটিকান সফর বাতিল
গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহুর ভ্যাটিকান সফর বাতিল

আইসিসির দেওয়া গ্রেফতার আতঙ্ক পেয়ে বসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। রোববার (১৮ মে) ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশ-এর অভিষেক অনুষ্ঠানে অংশ Read more

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ
শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। এ দিন বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা–জন্ম, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন