‎চট্টগ্রামের সীতাকুণ্ডের কর্মরত তিন সাংবাদিকের বিরুদ্ধে গুজব, অপপ্রচার ও ইসকন ট্যাগ দিয়ে নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে।‎‎হয়রানি ও মবের শিকার হওয়া তিন সাংবাদিকরা হলেন, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি  সৌমিত্র চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক ও জনকণ্ঠ প্রতিনিধি লিটন কুমার চৌধুরী ও দৈনিক প্রথম আলো সীতাকুণ্ড প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাস।‎‎মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা সংগঠনের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।‎‎সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি,  সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশে প্রতিবাদ সভা ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।‎প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।‎‎প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য সৈয়দ ফোরকান আবু বলেন,  আগামী ১৬ আগস্ট হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী অনুষ্ঠানকে কেন্দ্র করে সীতাকুণ্ড চন্দ্র নাথ ধামে  বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সাম্প্রদায়িক  দাঙ্গা লাগানোর নানা অপপ্রচার করছে কিচু উগ্রবাদী।  সীতাকুণ্ডের তিন সাংবাদিকদের বিরুদ্ধে নানা পাচারে লিপ্ত হয় তারা।  ইতিপূর্বে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে বিভিন্ন সাংবাদিককে মব সন্ত্রাসী করে  হয়রানি করেছে এ তারা।‎‎দায়িত্ব পালন করা মূল ধারার তিন সাংবাদিকদের অপপ্রচার ও মব সৃষ্টি করে নানা হয়রানি বন্ধের দাবি জানিয়ে  তাদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।‎‎প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, এম সেকান্দর হোসাইন, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সদস্য মীর মোঃ দিদারুল হোসেন টুটুল,নির্দেশ তালুকদার বড়ুয়া, কামরুল ইসলাম দুলু,  সাইদুল হক,  ইকবাল হোসেন রুবেল, এস এম ইকবাল হোসাইন, মীর মামুনসহ সকল সদস্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদণ্ড
নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদণ্ড

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বিক্রির অপরাধে ১১ জনকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া Read more

১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস
১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস

গাজা উপত্যকায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) বোমাবর্ষণের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টা অব্যাহত রাখতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ১০ জন ইসরায়েলি Read more

আলফাডাঙ্গায় নাবিকদের মিলনমেলা, উচ্চারিত হলো ঐক্যের স্লোগান
আলফাডাঙ্গায় নাবিকদের মিলনমেলা, উচ্চারিত হলো ঐক্যের স্লোগান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সকল নাবিকদের নিয়ে এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এই পরিচিত সভা যেন হয়ে উঠেছিল এক ঐতিহাসিক মিলনমেলা; Read more

নতুন স্থানে অবারও পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প
নতুন স্থানে অবারও পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প

ইরান আবারও নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা Read more

দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি
দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি

ইসরাইল-ফিলিস্তিনের সমস্যা অদম্য নয়। যদি প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। সেইসঙ্গে শিগগিরই  দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন Read more

৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি: ট্রাম্প
৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজার যুদ্ধ দ্রুতই শেষ হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার মনে হয় আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন