ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দড়াভাঙ্গা এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালুবোঝাই বুলড্রেজারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর উদ্ধার হলো আশরাফ উদ্দিন (৪৪) নামের এক যাত্রীর লাশ।নিহত আশরাফ উদ্দিন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মহজমপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট বিকেলে সোনারগাঁও থেকে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের গণিশাহ মাজারে ওরশে অংশ নিতে রওনা হয়। যাত্রাপথে সন্ধ্যা ৭টার দিকে দড়াভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি বুলড্রেজার ট্রলারটিকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই ট্রলারটি ডুবে যায়। এ সময় বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও আশরাফ উদ্দিন নিখোঁজ হন।নিখোঁজের ঘটনায় সলিমগঞ্জ ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। কিন্তু দীর্ঘ সময় চেষ্টার পরও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার জয়নগর এলাকায় নদীতে তাঁর লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সলিমগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদ জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয়রা অভিযোগ করেছেন, মেঘনা নদীতে বালুবোঝাই বুলড্রেজার ও নৌযান চলাচলে তদারকি না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা প্রশাসনের কাছে নদীতে অবৈধ বালু উত্তোলন ও অনিয়ন্ত্রিত নৌযান চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি
পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

পবিত্র আল-কোরআন হাতে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানি। এতে নিউইয়র্কের ইতিহাসে যোগ হলো Read more

আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন
আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন

ভুল-ত্রুটি ও ভালো-মন্দেই মানুষের জীবন। কেউ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়।কিন্তু কারো ভুলে তার প্রতি  ক্রোধ দেখানো, রাগ ঝাড়া, জেদ-উত্তেজনা কিংবা উগ্র-কাতর Read more

দেশের ৩ বিভাগ ও ৬ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ৩ বিভাগ ও ৬ জেলায় বইছে তাপপ্রবাহ

দেশের তিন বিভাগসহ আরও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।রোববার (৬ Read more

এইচএসসিতে পাসের হারে এ বছরও এগিয়ে মেয়েরা
এইচএসসিতে পাসের হারে এ বছরও এগিয়ে মেয়েরা

এইচএসসি ও সমমান পরীক্ষায় গত কয়েক বছরের মতো এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছেন মেয়েরা। এ বছর ১১টি Read more

ডাকসু নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন
ডাকসু নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন