গাজা উপত্যকায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) বোমাবর্ষণের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টা অব্যাহত রাখতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ১০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তবে সংগঠনটি সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েলের অনমনীয়তার কারণে চলমান আলোচনা ‘অত্যন্ত কঠিন’ হয়ে উঠেছে।স্থানীয় সময় বুধবার (৯ জুলাই) হামাসের এই বক্তব্য আসে এমন সময়ে যখন ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত ৭৪ জনকে হত্যা করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আশা প্রকাশ করেছেন যে শীঘ্রই যুদ্ধবিরতি হতে পারে।হামাস জানিয়েছে, কাতার ও যুক্তরাষ্ট্রের মতো মূল মধ্যস্থতাকারীদের নেতৃত্বে চলা আলোচনায় বেশ কিছু জটিল বিষয় রয়ে গেছে, যার মধ্যে রয়েছে—জরুরি সহায়তা বিনা বাধায় প্রবেশ করতে দেয়া, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ‘স্থায়ী যুদ্ধবিরতির বাস্তব নিশ্চয়তা’।হামাসের কর্মকর্তা তাহের আল-নুনু বলেন, ‘আমাদের জনগণকে রক্ষা করতে, গণহত্যার অপরাধ বন্ধ করতে এবং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি না হওয়া পর্যন্ত আমাদের মানুষের জন্য মর্যাদার সঙ্গে সহায়তা প্রবেশ ও বিতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নমনীয়তা দেখানো হয়েছে’।তিনি যোগ করেন, যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি সেনা যে এলাকা থেকে সরে যাবে, তা ফিলিস্তিনিদের জীবনে যেন নেতিবাচক প্রভাব না ফেলে এবং ‘দ্বিতীয় দফার আলোচনার পথ সুগম করে’ তা নিশ্চিত করতে হবে।ওয়াশিংটন ডিসিতে, চলতি সপ্তাহে দুইবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইউএস প্রেসিডেন্ট বলেছেন, গাজায় যুদ্ধবিরতি হওয়ার ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় এই সপ্তাহ বা পরের সপ্তাহে আমাদের একটা সুযোগ আছে। নিশ্চিতভাবে নয়। যুদ্ধ, গাজা এবং আমরা যে সব জায়গায় এত বেশি জড়িত—সেখানে কিছুই নিশ্চিত নয়। কিন্তু খুব ভালো সম্ভাবনা রয়েছে যে আমরা এই সপ্তাহে বা পরের সপ্তাহে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাবো।’ সূত্র: আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত
মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত

নওগাঁয় মাদকাসক্ত হয়ে নিজ শয়নঘরে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। তবে মাদক এবং নেশা জাতীয় গ্যাস Read more

ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় প্রধান উপদেষ্টা
ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি রাষ্ট্রপতিকে Read more

বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে শ্রীলঙ্কা। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে তিন Read more

‘হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দেয়া থেকে বিরত রাখছে ভারত’
‘হাসিনাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দেয়া থেকে বিরত রাখছে ভারত’

শেখ হাসিনাকে আগের মতো রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখছে ভারত সরকার। এমন দাবি করেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাধা Read more

সিইসি আমাদের পজিটিভ রেসপন্স করেছেন: হামিদুর রহমান
সিইসি আমাদের পজিটিভ রেসপন্স করেছেন: হামিদুর রহমান

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে পজিটিভ রেসপন্স এসেছে। আশা করছি, দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী Read more

ভারতে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যু
ভারতে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি মন্দিরের দেয়াল ধসে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বুধবার (৩০ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন