বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের চলমান কম্বাইন্ড (বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি) ডিগ্রির বিষয়টি দ্রুত ও সুষ্ঠু সমাধানের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।এই কমিটির সভাপতি কৃষি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান এবং সদস্য-সচিব সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার মনোনীত হয়েছেন।এ ছাড়া সদস্য পদে রয়েছেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কমিটির কাজ হচ্ছে দুই অনুষদের শিক্ষার্থীদের নিকট থেকে প্রাপ্ত আবেদন বিবেচনা করা, সভার সিদ্ধান্তগুলো পর্যালোচনা করা এবং দুই অনুষদের ছাত্র প্রতিনিধি ও অনুষদীয় শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা। এসব বিষয় বিবেচনা করে দ্রুত প্রতিবেদন প্রকাশ করতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান
নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রণীত নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এসব বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস Read more

যশোরের শার্শার মাস্টার্স পাশ মাহবুবের বরই চাষে কোটি টাকার স্বপ্ন পূরন
যশোরের শার্শার মাস্টার্স পাশ মাহবুবের বরই চাষে কোটি টাকার স্বপ্ন পূরন

বিভিন্ন ফসলের সাথেই উচ্ছমূল্যের অধিক লাভের ফলচাষ বাড়ছে যশোরের শার্শা ও বেনাপোলে। পুষ্টিতে ভরা রসালো ফল বরই চাষে স্বাবলম্বি হচ্ছেন Read more

কিশোরগঞ্জ-২ আসনে আলোচনায় এক পরিবারের ত্রিমুখী রাজনীতি
কিশোরগঞ্জ-২ আসনে আলোচনায় এক পরিবারের ত্রিমুখী রাজনীতি

কিশোরগঞ্জ-২ ( কটিয়াদী- পাকুন্দিয়া) আসন থেকে বিএনপির সাবেক দুইবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ আখতারুজ্জামান রঞ্জন জাতীয় রাজনীতিতে আলোচিত Read more

পাবনায় ফসলি জমির মাটি কাটার দায়ে ১৪ জনের কারাদন্ড
পাবনায় ফসলি জমির মাটি কাটার দায়ে ১৪ জনের কারাদন্ড

পাবনায় পদ্মা নদীর তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে আটককৃতদের তিন Read more

সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী গ্রেপ্তার হয়েছেন।আজ রবিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) Read more

টেক্সাসে বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১
টেক্সাসে বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ৭৮ জন নিহত হয়েছেন। এতে আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার থেকে অঙ্গরাজ্যটিতে এই বন্যা শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন