ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। সঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের প্রাণহানি ঘটেছে।বুধবার (১১ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ আপডেটে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। আর মৃত্যু হয়েছে ৬ জনের ।এই ৬ জনের মধ্যে তিনটি মৃত্যু রেকর্ড করা হয়েছে কেরালায়। দুইজন কর্ণাটকে আর মহারাষ্ট্রে একজন। মৃতদের মধ্যে ৪৩ বছর বয়সী একজন রয়েছেন। তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল। আর বাকি পাঁচজনের সবাই বৃদ্ধ ছিলেন এবং আগে থেকেই জটিল রোগে ভুগছিলেন।ভারতে গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। যারমধ্যে এলএফ.৭, এক্সএফজি, জেন.১ ধরনে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এছাড়া নতুন করে এনবি.১.৮.১ নামে নতুন একটি উপধরন শনাক্ত হয়েছে।এদিকে করোনা সংক্রমণ বাড়লেও ভারতে গণহারে করোনার বুস্টার ডোজ দেওয়ার বিপক্ষে মতামত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেছেন বৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তি এবং গুরুতর অসুস্থদের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।তারা জানায়, যেহেতু আগেই বেশিরভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে তাই এ মুহূর্তে নতুন করে গণহারে টিকা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই।তবে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা যেমন— মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা, ভিড় এড়িয়ে চলা— এগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।সংক্রমণ বাড়ায় ভারতের কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারের প্রতি বিভিন্ন নির্দেশনা জারি করেছে। এছাড়া যে কোনো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুত থাকতে বলেছে।এছাড়া করোনা ভাইরাস ও সাধারণ জ্বরের মধ্যে যে পার্থক্য আছে সেটিও নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, শুধুমাত্র জ্বর, হাঁচি বা কাশি হলেই করোনা হয়েছে এমনটি ধরে নেওয়া যাবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা
আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা

শেখ হাসিনার পতন এবং পরবর্তী বাংলাদেশের পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে কাতারভিত্তিক Read more

ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার
ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কর্তৃক কর্মরত সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধা ও মোবাইল কেড়ে নিয়ে দফায় দফায় মারধরের Read more

ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

ভারতের রাজস্থান রাজ্যের বার্মার আকাশে রোববার (১১ মে) রাতে আবারও ড্রোনের আনাগোনা দেখে গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। এ Read more

চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রলির ধাক্কায় সামিরা (০৫) আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টায় উপজেলার হাসাদাহ Read more

নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার
নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. ইউনুস মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে পৌরসভা এলাকার ইয়াকুবনগর গ্রামের খলিফা Read more

৩০ হাজার টাকার জন্য হত্যা, মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামী খুন
৩০ হাজার টাকার জন্য হত্যা, মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামী খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তার বড় বোন শ্যামলা বেগম (৬০) এর পরিকল্পনায় মাত্র ৩০ হাজার টাকা চুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন