যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের স্বর্ণ, বিদেশী মদ, শাড়ি, থ্রি-পিচ, চকলেট, মোবাইল ও বিভিন্ন মালামালসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।সোমবার (১১ আগস্ট) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়।আটক স্বর্ণ পাচারকারী হলেন মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের খলিল মিয়ার ছেলে মো. সোহাগ (২৩)।বিজিবি জানান, বিজিবির বিশেষ টহলদল, বেনাপোল, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে স্বর্ণ, বিদেশী মদ, শাড়ি, থ্রি-পিচ, চকলেট, মোবাইল, মোবাইলের চার্জার, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, চায়রা দোয়ারী জাল, সিটি গোল্ডের কানের দুল, হাইড্রোক্লোরাইড ক্যামিকেল এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯৫ লাখ ৫৭ হাজার ৭৬৩ টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী স্বর্ণসহ চোরাচালানী মালামালসহ এক স্বর্ণ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোকোর নাম বিকৃত করে অবমাননার অভিযোগ, ইবি ছাত্রদলের নিন্দা
কোকোর নাম বিকৃত করে অবমাননার অভিযোগ, ইবি ছাত্রদলের নিন্দা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে ২০২৩ সালের এক ভিডিও বক্তব্যে কুরুচিপূর্ণ ও অবমাননার অভিযোগ ওঠেছে Read more

ইসরায়েলে আরও ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান
ইসরায়েলে আরও ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

ইরান নতুন করে ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের কর্মকর্তারা।কিছুক্ষণ আগে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা Read more

শিবচরে গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ
শিবচরে গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ

‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে মাদারীপুরের শিবচরে লিফলেট বিতরণ করেছে গণ অধিকার পরিষদ ও Read more

ভাঙ্গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
ভাঙ্গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ও বিদ্যুতের Read more

নীলফামারীতে বজ্রপাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত ৩
নীলফামারীতে বজ্রপাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত ৩

নীলফামারীর ডোমারে বজ্রপাতে মো. হাসান (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইসহ আরও তিনজন Read more

জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। অতিরিক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন