বাধ্যতামূলক চোখের পরীক্ষায় ব্যর্থ হলে ৭০ বছর বয়সী ব্যক্তিদের গাড়ি চালানো বন্ধ হতে পারে। ইংল্যান্ড ও ওয়েলসে চালক আইন পরিবর্তনের কারণে এমন পদক্ষেপ আসতে পারে। খবর বিবিসি স্কটল্যান্ডের আইন অনুসারে ব্রিটেনের এই দুই অঞ্চলে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কমাতে এবং সিটবেল্ট না বাঁধলে জরিমানা আরোপ করারও বিধান রাখা হতে পারে। চালকের দুর্বল দৃষ্টিশক্তির কারণে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় তদন্তকারীরা অভিযোগ করেন, ইউরোপের মধ্যে সবচেয়ে দুর্বল লাইসেন্স ব্যবস্থা যুক্তরাজ্যে। এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। বর্তমান নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হচ্ছে না বলে মনে করছেন মন্ত্রীরা। এজন্য আগামী শরতে প্রকাশিত হতে যাওয়া নতুন সড়ক নিরাপত্তা আইনে নতুন এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। সড়ক দুর্ঘটনায় নিহতদের একটি পরিসংখ্যান উল্লেখ করে সরকারি সূত্র বিবিসিকে জানিয়েছে, অন্য কোনো ঘটনায় যদি ১৬০০ মানুষের মৃত্যু হত তাহলে আমরা সেটা কোনো ভাবেই মেনে নিতাম না। যেখানে হাজার হাজার আহত মানুষের সংখ্যা রয়েছে। তাদের পেছনে সরকারের প্রতি বছর ২ বিলিয়ন ইউরো খরচ হচ্ছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল কালিয়াকৈর, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ
মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল কালিয়াকৈর, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে এক মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার পৃথক দুটি স্থানে—মৌচাক ও Read more

ফিটনেসবিহীন বাস বন্ধসহ পাঁচ দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফিটনেসবিহীন বাস বন্ধসহ পাঁচ দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিটনেসবিহীন বাস সরিয়ে নতুন ফিটনেসযুক্ত বাস সংযোজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ Read more

উঠানে ধান শুকানো নিয়ে চাচাতো ভাইকে খুনের ঘটনায় শাওন গ্রেফতার
উঠানে ধান শুকানো নিয়ে চাচাতো ভাইকে খুনের ঘটনায় শাওন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানো নিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত শাওন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) সকাল Read more

নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০
নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুরে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।রোববার Read more

প্রিমিয়ার লিগে আজ গুরু শিষ্যের লড়াই
প্রিমিয়ার লিগে আজ গুরু শিষ্যের লড়াই

ইউরোপিয়ান ফুটবলের জমজমাট সূচিতে আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও লিগ আঁ-তে একাধিক হাইভোল্টেজ ম্যাচ। এর মধ্যে সবচেয়ে Read more

রোগী আছে, চিকিৎসা নেই: অবহেলায় ধুঁকছে মিরপুরের একমাত্র দাতব্য হাসপাতাল
রোগী আছে, চিকিৎসা নেই: অবহেলায় ধুঁকছে মিরপুরের একমাত্র দাতব্য হাসপাতাল

রাজধানীর মিরপুরে অবস্থিত একমাত্র দাতব্য হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শাহ্ আলী জেনারেল হাসপাতাল। দাতব্য চিকিৎসায় পাঁচ টাকার টিকিটের বিনিময়ে হযরত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন