ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানো নিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত শাওন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার শাওন ফকির (২৫) উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিয়া গ্রামে লিটন ফকিরের ছেলে।কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার উত্তরা থেকে শাওন ফকিরকে গ্রেফতার করা হয়। ঢাকা থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে।উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কসবা উপজেলার জাজিয়া গ্রামের মৃত সুজন ফকিরের সাথে তার চাচাতো ভাই শাওন ফকিরের বাড়ির উঠানে কে আগে ধান শুকাবে তা নিয়ে তর্ক-বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে শাওন ফকির ঘরে থাকা ছুরি এনে সুজন ফকিরকে আঘাত করে। এতে ঘটনাস্হলেই সুজন ফকির মারা যায়।এইচএ    

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাম আযম-নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে: মির্জা আব্বাস
গোলাম আযম-নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে: মির্জা আব্বাস

বাংলাদেশ জামায়াতে ইসলমাী একাত্তরের স্বাধীনতাবিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস Read more

নির্বাচনের আগে কুমিল্লার আসন সীমানায় বড় পরিবর্তন
নির্বাচনের আগে কুমিল্লার আসন সীমানায় বড় পরিবর্তন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৬১টি সংসদীয় আসনের মধ্যে ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করেছে Read more

কারখানা কর্তৃপক্ষের নোটিশে শোক প্রকাশ, দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
কারখানা কর্তৃপক্ষের নোটিশে শোক প্রকাশ, দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় মনট্রিমস্ লিমিটেড কারখানার এক শ্রমিকের আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। শনিবার (১৯ এপ্রিল) সকালে কারখানা Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

গৌরনদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
গৌরনদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে সড়ক ধসের কারণে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী Read more

মালয়েশিয়ায় ২ হাজার অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় ২ হাজার অভিবাসী গ্রেফতার

হত্যা, ছিনতাই ও বাসাবাড়িতে চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধে মালয়েশিয়ায় সেলাংগর অঙ্গরাজ্যে চলতি বছর বিদেশি নাগরিকদের জড়িত থাকার ঘটনা নথিভুক্ত হয়েছে।সেলাংগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন