গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘ ৭ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গকসু নির্বাচন।সোমবার (১১ আগস্ট) দুপুর ৩টায় একাডেমিক ভবনের গকসু নির্বাচন কমিশনের অফিসে (এ ব্লক ৩১০ নম্বর কক্ষ) এই তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও সহযোগী অধ্যাপক রফিকুল আলম গণমাধ্যম কর্মীদের সামনে নির্বাচনী তফসিল উপস্থাপন করেন।নির্বাচনী তফসিল অনুযায়ী, ১১ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৭ আগস্ট নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকায় আপত্তি থাকলে তা ২১ আগস্ট সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত গ্রহণ করা হবে। ২৫ আগস্ট নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।এরপর ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট দুপুর ৩টা পর্যন্ত শুরু হবে মনোনয়ন বিতরণ। মনোনয়নপত্র গ্রহণ করা হবে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলবে। ৮ সেপ্টেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর প্রার্থীর আপত্তি গ্রহণ ও শুনানি চলবে দুপুর ৩টা পর্যন্ত।মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে।তবে নির্বাচনী তফসিলে আচরণবিধি ও প্রচারণার সময়সূচি নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার রফিকুল আলম জানান, ‘পর্যায়ক্রমে অন্যান্য বিষয়গুলোও চূড়ান্ত করা হবে। গণতান্ত্রিক পদ্ধতি বজায় রেখে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে সড়ক বদলে দিয়েছে বহু মানুষের জীবন
ফটিকছড়িতে সড়ক বদলে দিয়েছে বহু মানুষের জীবন

একটি সড়কের অভাবে দুর্ভোগের শেষ ছিল না গ্রামের মানুষের। ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুল-কলেজ যেতে পারত না। বর্ষাকালে এক গ্রাম থেকে আরেক Read more

অবৈধভাবে দেশে ফেরার পথে জৈন্তাপুর সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক
অবৈধভাবে দেশে ফেরার পথে জৈন্তাপুর সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারত থেকে দেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে Read more

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন বাংলাদেশি
মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন বাংলাদেশি

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের তিন প্রবাসী শ্রমিক। নিহতদের একজন যশোরের শার্শা থানার নিজামপুর ইউনিয়নের মানিক আলী গ্রামের Read more

বাংলাবান্ধা বন্দরে ভারতের নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই
বাংলাবান্ধা বন্দরে ভারতের নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতের সাময়িক নিষেধাজ্ঞার প্রভাব তেমনভাবে পড়েনি। ভারতীয় কর্তৃপক্ষ কিছু পণ্যের আমদানিতে সাময়িক বিধিনিষেধ দিলেও এই বন্দর দিয়ে Read more

ত্রিপুরায় বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠক
ত্রিপুরায় বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ-ভারত প্রতিবেশী দুই দেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত Read more

শিবচরে নিখোঁজ হওয়ার ১০ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার
শিবচরে নিখোঁজ হওয়ার ১০ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মাদারীপুর জেলার শিবচরের ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন