ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার অভিযোগ, গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আলবানিজ লেখেন, ‘খেলাধুলা হোক বর্ণবাদ ও গণহত্যামুক্ত। এক বল, এক কিক করে এগিয়ে যাই।’ তিনি আরও লেখেন, ‘এখন সময় এসেছে হত্যাকারীদের প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার, উয়েফা।’এদিকে ফিলিস্তিনি জাতীয় দলের অন্যতম সেরা তারকা সুলেইমান আল-ওবেইদ গত বুধবার দক্ষিণ গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। এরপর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এক বিবৃতিতে এই ফুটবলারকে শ্রদ্ধা জানায়। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ‘ফিলিস্তিনি পেলে’ বলেও উল্লেখ করে সংস্থাটি।ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় অন্তত ৮০০ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। এছাড়া খেলাধুলার অবকাঠামো, মাঠ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৬১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গোটা অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে লাখো মানুষ।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ৩ ক্লিনিককে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
যশোরে ৩ ক্লিনিককে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

যশোর শহরে তিনটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে Read more

কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত
কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করা হয়েছে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিওকে কেন্দ্র Read more

দুর্ঘটনার সংবাদ পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দিবে বিআরটিএ
দুর্ঘটনার সংবাদ পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দিবে বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, যেখানেই দুর্ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানেই Read more

কুষ্টিয়ায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
কুষ্টিয়ায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুরে মালিহাদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (৩১ আগস্ট) Read more

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন