মোংলা নদী পারাপারে ঘাট ও পল্টুন নির্মাণ না করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে, মোংলা পোর্ট পৌরসভার নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে অবহেলা, মোংলা পোর্ট পৌরসভার রাস্তাঘাটগুলি দ্রুত সংস্কারের দাবি এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহর অপসারণের দাবীতে মানববন্ধন করেছে পৌরবাসী।সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পৌর মার্কেট চত্বরে ‘মোংলার সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, বিগত সরকারের সময় মোংলায় কোন রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। রাস্তা সংস্কারের নামে হরিলুট চলেছে। পৌরসভার সাবেক দুর্নীতিবাজ মেয়র আব্দুর রহমান ও অসাধু নির্বাহী প্রকৌশলী হাবিবুল্লাহ লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে। মেয়র পলাতক থাকলেও প্রকৌশলী হাবিবুল্লাহ এখনো পৌরসভায় বহাল তবিয়তে অপকর্ম চালিয়ে যাচ্ছে।বক্তারা আরো বলেন, মোংলা পৌরসভায় উন্নয়নে ঠিকাদারির মাধ্যমে যে কাজ হয়, তা নির্বাহী প্রকৌশলী হাবিবুল্লাহ পৌর কর্মচারী দিয়েই করান। মানববন্ধন থেকে অবিলম্বে পৌরসভার দায়িত্ব থেকে হাবিবুল্লাহর অপসারণ দাবি করা হয়।এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ বলেন, মানববন্ধন করা তাদের অধিকার। আমার যে পরিষদ রয়েছে, তারা তালিকা তৈরী করে যেভাবে সিদ্ধান্ত নিবে, তার পরেই আমাদের কাজ। আমি এ পরিষদের বাইরে কোন কাজ করতে পারি না।মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর সাবেক কাউন্সিলর মো. আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম নুর জনি, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম সহ স্থানীয়রা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চৌহালীতে যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
চৌহালীতে যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর একটি চর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।বুধবার (২৫ মার্চ) দুপুরে Read more

ভোটের মার্কা শাপলা নয়, ইসির চূড়ান্ত সিদ্ধান্ত
ভোটের মার্কা শাপলা নয়, ইসির চূড়ান্ত সিদ্ধান্ত

দুটি রাজনৈতিক দলের দলীয় প্রতীক হিসেবে দাবির মধ্যে নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’কে ব্যবহার না করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন Read more

চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা কত পেলো প্রাইজমানি, বাংলাদেশ পেলো কত?
চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা কত পেলো প্রাইজমানি, বাংলাদেশ পেলো কত?

ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জমজমাট ফাইনালের মাধ্যমে পর্দা নেমেছে ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো Read more

পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ২০ হাজার টাকায়
পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ২০ হাজার টাকায়

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর ৪ কেজি ওজনের বড় দুটি ইলিশ মাছ ১৯ হাজার ৬শ টাকায় বিক্রি করা হয়েছে।রোববার (০৪ জানুয়ারি) Read more

খাগড়াছড়ি এখন পাহাড়ি কাঁঠালে ভরপুর
খাগড়াছড়ি এখন পাহাড়ি কাঁঠালে ভরপুর

পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে মৌসুমি ফল কাঁঠালের ভরা মৌসুম যাচ্ছে এখন। চারদিকে এখন দেশীয় ফল কাঁঠালের সুমিষ্ট ঘ্রাণে  ম-ম করছে প্রতিটি Read more

প্রথমবার ঢাকায় জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দল
প্রথমবার ঢাকায় জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দল

চার দিনের সফরে রোববার (১৫ জুন) ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য। এটি সংস্থা‌টির কোনো সদস্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন