সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর একটি চর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ভূতের মোড় এলাকা থেকে প্রায় ৫০০ মিটার দক্ষিণ-পশ্চিমে, নাগরপুরের পাকশামাইজাল সংলগ্ন যমুনার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রবীর ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় জেলেদের জালে মরদেহটি আটকে পড়লে তারা সেটি উদ্ধার করে চরে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৪ থেকে ৫ দিন আগে মরদেহটি উজান থেকে ভেসে এসেছে। মরদেহের বিভিন্ন অংশ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সোমবার (১৬ মার্চ) আছে একটি ম্যাচ। মুখোমুখি ব্রেন্টফোর্ড ও উলভারহ্যাম্পটন।ফুটবলইন্ডিয়ান সুপার লিগপাঞ্জাব-গোয়ারাত ৮টা, সনি টেন ২ইংলিশ Read more

টেকনাফে দু’পক্ষের গোলাগুলিতে এক তরুণী নিহত
টেকনাফে দু’পক্ষের গোলাগুলিতে এক তরুণী নিহত

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অস্ত্রধারী অপহরণ চক্র ও মানবপাচারে জড়িত সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ১৮ বছর Read more

ফরিদপুরে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৪
ফরিদপুরে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জাকু মাতুব্বর (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ Read more

বোন নাজিয়ার পর স্মৃতি হয়ে গেলো ভাই নাফিও
বোন নাজিয়ার পর স্মৃতি হয়ে গেলো ভাই নাফিও

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বোন নাজিয়ার পর মৃত্যু হয়েছে তার ভাই নাফির (৯)। সে উত্তরা মাইলস্টোন Read more

যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল
যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবিবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান Read more

ফুলপুরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৩ কক্ষ পরিদর্শক বহিষ্কার
ফুলপুরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৩ কক্ষ পরিদর্শক বহিষ্কার

ময়মনসিংহের ফুলপুরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে হলে প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার দায়ে দায়িত্বপ্রাপ্ত ৩ কক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন