শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মনির হোসেন (২৩) নামে একজনের করুণ মৃত্যু হয়েছে। রবিবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় সিএনজির অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- সিলেট সদরের কাশটুলা এলাকার তাহির মিয়া মেয়ে রুমানা বেগম (১৮) ও আব্দুল হকের ছেলে আরিফুল হক (২৪)।মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে হবিগঞ্জ সদরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। জগতপুর এলাকায় আসামাত্র বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাতনামা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজির। এতে ঘটনাস্থলে মারা যায় সিএনজির যাত্রী মনির হোসেন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।পুলিশ স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এর মধ্যে যাত্রী রুমানা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।ওসি জানান, চাপা দেওয়া অজ্ঞাত গাড়ির সন্ধানের চেষ্টা চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতের চরমে যশোর: শার্শা-বেনাপোলে কাঁপছে জনজীবন
শীতের চরমে যশোর: শার্শা-বেনাপোলে কাঁপছে জনজীবন

 টানা শৈত্যবাহে কাঁপছে যশোরের সীমান্তবর্তী শার্শা-বেনাপোল। গত এক সপ্তাহ ধরে অব্যাহত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা ও Read more

স্বৈরাচারী হাসিনা কখনো ফিরতে পারবে না: জামায়াতের হেলাল
স্বৈরাচারী হাসিনা কখনো ফিরতে পারবে না: জামায়াতের হেলাল

পৃথিবীর কোথাও কোন পতিত স্বৈরাচার কখনো ফিরে আসতে পারেনি, হাসিনাও পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি Read more

হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনায় বসতে নারাজ ইরান
হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনায় বসতে নারাজ ইরান

ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের ওপর হামলা চলতে থাকলে তারা নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আর কোনও আলোচনা করবে Read more

তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন
তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল Read more

কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ Read more

এক দশক পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু
এক দশক পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু

এক দশক পর ইরানি হজযাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে সৌদির ফ্লাইনাস এয়ারলাইন। রিয়াদ-তেহরান সম্পর্কের বরফ গলার পথে, এ ঘটনাকে উষ্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন