নিজের স্বার্থের জন্য অনেকে সঙ্গীর অনুভূতি, চিন্তাভাবনা বা কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে থাকে। সবসময় নিজেদের আয়ত্ত্বে রাখতে চায়। যেকোনো কথা চট করে ঘুরিয়ে ফেলে। জটিল জীবনে একজন মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যকে কৌশলে ব্যবহার করেন। এই ধরনের মানুষকে ইংরেজিতে বলে ‘ম্যানিপুলেটিভ’। এমন মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেলে যা টিকিয়ে রাখা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে খুব ছোট ব্যাপারগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার সঙ্গী আপনাকে নিয়ন্ত্রণ করছে কিনা।সূক্ষ্মভাবে গ্যাসলাইটিং করা: গ্যাসলাইটিং একধরনের সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন (মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ) মানে মানসিক নির্যাতন। একজন ব্যক্তি যখন অন্য একজন ব্যক্তিকে তার বিবেচনাবোধ, স্মরণশক্তি অথবা দুর্বল বাস্তবতাবোধ নিয়ে প্রশ্ন তোলেন বা খোঁটা দেন। আপনি যাতে নিজেকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, সঙ্গীকে সন্দেহ না করেন, এ কারণে সঙ্গী গ্যাসলাইটিং করে আপনাকে ব্যস্ত রাখেন।নিজের সব দোষ আপনার উপর চাপিয়ে দেওয়া: কোন ক্ষেত্রেই নিজের দোষ-ভুল স্বীকার করেন না। নিজের দোষ স্বীকার করার পরিবর্তে আপনার উপরে সকল দায় চাপিয়ে দিতে চাইবেন সবসময়। যার একমাত্র কারণ হল আপনার মাঝে অপরাধবোধ কাজ করানো, আপনাকে দিয়ে ক্ষমা চাওয়ানো, যেখানে আপনার একেবারেই কোন দোষ নেই। এভাবে আপনার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে।সত্যকে উল্টে দেওয়া: যে কাজটি আপনি করেননি কিন্তু আপনাকে ভাবতে বাধ্য করবে কাজটি আপনি করেছেন। এমনভাবে আপনাকে নিয়ন্ত্রণ করবে ধীরে ধীরে আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করবেন আসলেই ভুল বলেছেন কিনা। এর ফলে আপনার মাঝে বাস্তবতা আর বিশ্বাসের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হবে। নিজের স্মৃতি এবং বিচারবুদ্ধির উপর আস্থা হারিয়ে ফেলবেন। এই ধরনের মানুষ মানসিক খেলা খেলে আপনাকে ছোট করে রাখবে।ভুল বোঝানো: নিজে থেকে কোন দায়িত্ব নেওয়ার বদলে সে আপনাকে ভুল বোঝাবে। এমনভাবে আপনার উপর দায়-দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেন সবকিছু আপনার দায়িত্ব। যার ফলে আপনি মানসিকভাবে সবসময় অনুভব করবেন সবকিছুর জন্যে আপনি দায়ী। সব দায়িত্ব আপনার এবং সব ভুল আপনার জন্যেই হয়েছে! এইভাবে সে আপনাকে নিয়ন্ত্রণ করবে।একা করে রাখার চেষ্টা: ভালোবাসা, যত্ন নেওয়া এবং খেয়াল রাখার নামে কৌশলে আপনার উপরে অধিকার ও দখলদারিত্ব খাটাবে। সবসময় বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে দেখা করতে নিষেধ করবে। তাকে ছাড়া কোন পরিকল্পনা করলেই রাগ করবে। তার সঙ্গে দ্বন্দ্ব এড়াতে সবার সঙ্গে সম্পর্ক ছেদ করবেন। কিছু বুঝে ওঠার আগেই আপনার জগত ছোট হয়ে যাবে, একজন ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে পড়বেন।আবেগ নিয়ে খেলা: আপনার সহানুভূতি পাওয়ার জন্য আবেগ নিয়ে খেলবে, যা এই ধরনের মানুষ নিজেকে খুবই ভঙ্গুরভাবে উপস্থাপন করে অন্যের সহানুভূতি যোগাড় করবে। নিজের প্রয়োজনে সবকিছু করার চেষ্টা চালিয়ে যাবে। তারপর নিজের কাজ হয়ে গেলে অগ্রাহ্য দেখাবে।শর্ত দিয়ে ভালোবাসা: স্নেহ, মায়া, ভালোবাসায় কোনো শর্ত হয় না। কিন্তু আপনার সঙ্গী আপনাকে সবসময় অনুভব করাবে তাকে ভালোবাসা অর্জন করতে হবে। যে যা করবে সব মেনে নেবে, সবসময় তাকে খুশি করার চেষ্টা করতে হবে। সারাদিন তাকে সন্তুষ্ট রাখার তাগিদে আপনি নিজেকে ভুলে যান, আর এভাবে সে আপনার ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্ধুর ঘরে ঢুকে জবাই করে হত্যা, ঘাতক গ্রেফতার
বন্ধুর ঘরে ঢুকে জবাই করে হত্যা, ঘাতক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে খাইরুল Read more

ইসরাইলে ভয়ংকর ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইসরাইলে ভয়ংকর ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে পাল্টা-পাল্টি হামলার জবাব দিচ্ছে দুই দেশ। এবার ইসরায়েলে ভয়ংকর ফাতাহ-১ ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে Read more

কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত
কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত

ব্রাহ্মণবাড়িয়া কসবায় খাড়েরা পশ্চিম পাড়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক পারিবারিক ট্রাজেডি। পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে গলা কেটে গুরুতর আহত Read more

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ২
মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ২

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি ও প্রশান্ত মহাসাগর উপকূলের একটি পর্যটন এলাকায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২জন Read more

দর্শনায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
দর্শনায় ট্রেনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রেনের ধাক্কায় সোবদুল (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের Read more

শ্রীলঙ্কা পৌঁছেছেন মিরাজ-শান্তরা
শ্রীলঙ্কা পৌঁছেছেন মিরাজ-শান্তরা

নতুন পরিচয়ে শ্রীলঙ্কা সফরে গেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এক বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন