বৈদেশিক রপ্তানি অর্ডারের সংকট ও অর্থনৈতিক মন্দার কারণে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মমিননগর এলাকায় অবস্থিত বার্ডস গ্রুপের অন্তভুক্ত বার্ডস অ্যান্ড জেড লিমিটেড কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এক বছরের বেশি চাকরিকাল সম্পন্ন করা শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।কারখানা কর্তৃপক্ষের জারি করা নোটিশে জানানো হয়েছে, কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে দীর্ঘদিন ধরে বিদেশি রপ্তানি অর্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। এ সময় সাব-কন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন চালু রাখার চেষ্টা করা হলেও বর্তমানে তাও বন্ধ হয়ে গেছে। ফলে প্রতিষ্ঠানটি ধারাবাহিক লোকসানে পড়েছে এবং নতুন কোনো রপ্তানি অর্ডার সংগ্রহ সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১২ (১) ও ১২ (৮) ধারার আলোকে রোববার (১০ আগস্ট) থেকে সকল সেকশনের কাজ বন্ধ রেখে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের লে-অফ ঘোষণা করা হয়েছে। লে-অফকালীন সময়ে কর্মস্থলে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। নোটিশে আরও বলা হয়েছে, ভবিষ্যতে বৈদেশিক রপ্তানি বা সাব-কন্ট্রাক্ট অর্ডার পাওয়া গেলে উৎপাদন শুরুর তারিখ ও সময় নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।এদিকে রোববার বেলা ১১টার দিকে কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ফ্যাক্টরির সামনে অবস্থান নিতে দেখা গিয়েছে। মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, শ্রমিকরা দুই ভাগে বিভক্ত হয়ে আন্দোলনের চেষ্টা করলে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে যোগাযোগ করে ফ্যাক্টরির মালিককে আলোচনায় বসানোর চেষ্টা করেন।বার্ডস অ্যান্ড জেড লিমিটেড কারখানার ম্যানেজার সাদত আনোয়ার বলেন, অর্ডার সংকটের কারণে ফ্যাক্টরির উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অর্ডার পেলে দ্রুত সময়ের মধ্যে কারখানা চালু করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় গরমের তীব্রতার পরে বৃষ্টি, স্বস্তিতে জনগণ 
চকরিয়ায় গরমের তীব্রতার পরে বৃষ্টি, স্বস্তিতে জনগণ 

কক্সবাজারের চকরিয়ায় গরমের তীব্রতার পরে বৃষ্টি হচ্ছে ফলে স্বস্তিতে স্বাচ্ছন্দ্যভোগ করছে জনগন।চকরিয়াতে গরমের তীব্রতার কারণে মানুষ জরুরি কাজে ঘর বের Read more

জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের
জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে Read more

ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

বিতর্কিত রাজনীতি, ক্ষমতার দাপট, এলাকার নিয়ন্ত্রণ আর একের পর এক হামলার অভিযোগে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন Read more

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরবঙ্গে পূর্বনির্ধারিত বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার কথা ছিল বিএনপির Read more

যোগদানের পরেরদিন সড়কে সহকর্মীসহ প্রাণ গেল ওসির
যোগদানের পরেরদিন সড়কে সহকর্মীসহ প্রাণ গেল ওসির

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ওসিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পাকশী ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন Read more

গোলামি নয়, আমরা আজাদির জোট বেছে নিয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
গোলামি নয়, আমরা আজাদির জোট বেছে নিয়েছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ খোলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন