স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাহ বাস টার্মিনাল এলাকা ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন বরিশালের ছাত্রজনতা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে রোগীবাহি অ্যাম্বুলেন্সকে সহজেই ছেড়ে দিচ্ছেন তারা।রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের সামনের মহাসড়কে বিক্ষোভ শুরু করার পর দুপুরে মহাসড়কের পাশে গিয়ে আন্দোলন করতে বলায় ছাত্র-জনতার সাথে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। পরে ফের মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা।যেকারণে রাজধানী ঢাকার সাথে বরিশালের কিছু অংশসহ পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটার সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সূত্রমতে, গত ১৫ দিন ধরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার তিন দফা দাবিতে ছাত্র-জনতা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এই দাবিতে গত শনিবার ছাত্রজনতা ও বাস শ্রমিকরা মুখোমুখি অবস্থানে গেলে ছাত্রজনতা আড়াই ঘণ্টা ও বাস শ্রমিকরা দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এছাড়া শুক্রবার সাত ঘণ্টা, বৃহস্পতিবার আড়াই ঘণ্টা নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনের মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা।আন্দোলনকারীরা জানিয়েছেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীরা অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন। এছাড়াও সারাদেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন দরকার। নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারি হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সব হাসপাতালে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ করা, ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠন করতে হবে। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির বিষয় শুনে তদন্ত সাপেক্ষে আবার সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণের জন্য আন্দোলনকারীরা দাবি করেছেন। দ্রুত সময়ে মধ্যে তাদের এ দাবি আদায়ে জন্য আন্দোলনকারীরা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালের রাজপথে আসার আহ্বান করেন। অন্যথায় তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুশিয়ারী দেওয়া হয়েছে।মহাসড়ক ব্লকেডের কারণে রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রী আব্দুর রহমান বলেন, ‘প্রচণ্ড গরমে গাড়িতে বসে থাকতে খুবই কষ্ট হয়। এভাবে রাস্তা আটকে জনগণের ভোগান্তির কোন অর্থ নেই।’ তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার এ আন্দোলন আমাদের সকলের প্রাণের দাবি, তবে এ দাবি আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করে নয়; দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে করা যেতে পারে।’আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠক মহিউদ্দিন রনি বলেন, ‘তিন দফা দাবিতে গত দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন করে আসছি। প্রথমদিকে আমরা অশ্বিনী কুমার টাউন হলের সামনে, শেবাচিম হাসপাতালের সামনে বিভিন্ন কর্মসূচি করেছি। কিন্তু আমাদের আন্দোলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন ভ্রুক্ষেপ নেই। তাই বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, ‘তিন দফা দাবিতে শিক্ষার্থীরা রবিবারও (১০ আগস্ট) মহাসড়ক অবরোধ করে রেখেছে। কর্মসূচি স্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’শেবাচিমের ৪৬ জন ট্রলিম্যানকে বহিষ্কার ॥ ছাত্র-জনতার আন্দোলনের জেরধরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৬ জন স্বেচ্ছাসেবী ট্রলিম্যানকে বহিষ্কার করা হয়েছে। রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কার করা হয়। পাশাপাশি হাসপাতালের সরকারি স্টাফদের ট্রলিম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (১০ আগস্ট) হাসপাতালের পরিচালকের স্বাক্ষরিত পাঠানো এক প্রেসবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার শাহজালাল বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন
এবার শাহজালাল বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা Read more

পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস

পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা Read more

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত
ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত

ইকুয়েডরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩১ বন্দি নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষের মতে, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে Read more

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) Read more

গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি
গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় ৪ দিনের মাথায় ৪টি হত্যা মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার Read more

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন