বিতর্কিত রাজনীতি, ক্ষমতার দাপট, এলাকার নিয়ন্ত্রণ আর একের পর এক হামলার অভিযোগে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজহার উদ্দীন। এবার সেই আলোচিত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কেরানীহাট স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আজহার উদ্দীন (৪৮) ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৌলানা ছগির শাহ পাড়ার মো. আবু তাহেরের ছেলে। একই ওয়ার্ড থেকে তিনি বর্তমানে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন।আজহার উদ্দীনের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দীর্ঘদিনের। দলীয় প্রভাব খাটিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে এলেও এতদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সর্বশেষ ২০২৪ সালে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সময় ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে সশস্ত্র হামলার নেতৃত্ব দিয়েছিলেন বলেই অভিযোগ রয়েছে। সেই মামলায়ই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম।আজহার উদ্দীন শুরু থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত হন। ২০২২ সালে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকাজুড়ে তার দাপট চরমে পৌঁছায়। সেই সময় থেকেই শুরু হয় ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রতিপক্ষ দমন, এবং অবৈধ অর্থের জোগান দিতে মাটির ব্যবসার মত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া।ছদাহা ইউনিয়নের একাধিক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আজহার একজন রাজনৈতিক গুন্ডায় পরিণত হয়েছিল। তার কথার বাইরে গেলে মার খেতে হতো, মিথ্যা মামলায় জড়াতো।”স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, আজহার উদ্দীনের নেতৃত্বে একাধিকবার বিএনপি, জামায়াত ও এলডিপির নেতা-কর্মীদের বাড়ি ঘেরাও, শারীরিক নিপীড়ন, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমনকি বিভিন্ন নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির ঘটনাতেও নাম জড়িয়েছে তার।ছদাহার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে রাতের আঁধারে ট্রাকে ট্রাকে মাটি কেটে নেওয়ার ঘটনায় আজহারের নাম জড়িয়েছে বহুবার। কৃষকদের অভিযোগ, মাটি দিতে না চাইলে হুমকি দেওয়া হতো। সংশ্লিষ্ট প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে ‘সমঝোতা’ করে মাটি পরিবহনের অনুমতি ম্যানেজ করতেন বলেও জানা গেছে। তবে এসব অভিযোগ আজ পর্যন্ত কখনো তদন্তের মুখ দেখেনি।২০২৪ সালে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী বিস্তৃত হয়, তখন সাতকানিয়ার কেরানীহাটে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, “প্রথমে লাঠিসোটা, পরে গুলিবর্ষণ। আজহার ও তার কর্মীরা তখন একেকজন হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল।” সে সময় দায়েরকৃত মামলায় আজহার উদ্দীনকে অন্যতম আসামি করা হয়। দীর্ঘদিন পর গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে তাকে কেরানীহাট স্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ।ওসি মো. জাহেদুল ইসলাম জানান, “আজহার উদ্দীনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ মে) আদালতে সোপর্দ করা হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট
৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে আহমেদ আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে অংশ নেবেন।রোববার দেশটির সরকারি গণমাধ্যমের Read more

কালিয়াকৈরে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট
কালিয়াকৈরে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

গাজীপুরের কালিয়াকৈরে দুলাল পাল (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আট ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ Read more

সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। Read more

মুন্সিগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সিগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও এক আরোহী।বৃহস্পতিবার Read more

ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু
ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা-বরিশালের মধ্যকার ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া Read more

প্রবল বর্ষণে সড়কে ধস, যান চলাচল বন্ধ
প্রবল বর্ষণে সড়কে ধস, যান চলাচল বন্ধ

গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণে বরিশালের জনগুরুত্বপূর্ণ গৌরনদী-সরিকল সড়ক ধ্বসে বিশাল গর্তসহ গৌরনদীর হ্যালিপ্যাড সড়কে অসংখ্য বিশালাকার গর্তের সৃষ্টি হওয়ায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন