কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে বনান্ত ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (০৯ আগস্ট) দুপুরে ছাতিরচর করচবনের কাছে এ ঘটনা ঘটে। নিহত বনান্ত ইসলাম বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া শহীদনগর এলাকার আশরাফুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার বনান্ত আটজন বন্ধুদের নিয়ে নিকলী হাওরে ঘুরতে আসেন। দুপুর দেড়টার দিকে তারা নৌকা থেকে নেমে পানিতে গোসল করতে যান। এ সময় হঠাৎ বনান্ত পানিতে ডুবে যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।বনান্তের বন্ধু আবিদ হাসান জানান, বনান্ত সাঁতার জানতেন না। সবাই কোমর সমান পানিতে নেমে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বনান্ত পানিতে ডুবে যাচ্ছে। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। পরে আমরা সবাই নৌকার মাঝিকে ডাকি, কিন্তু মাঝি কাছে পৌঁছানোর আগেই বনান্ত ডুবে যায়। পরে মাঝি অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে ৫ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ৫ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযানে উপজেলার বিভিন্ন ইট ভাটাগুলি সরকারী নিয়মনীতি, স্থাপনা আইন ও ইট প্রস্তুত না মানার কারণে মোবাইল Read more

ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ
ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ

‘আমাদের হাইকমিশনারকে নাকি ভারত ডেকে ধমক দিয়েছে। কেন আমরা ওই কথা বলেছি। খুনি হাসিনাকে আশ্রয় দেয়ার জন্য শুধু ধমক না, Read more

মাগরিবের নামাজের পর মাইকের যন্ত্রপাতি নিয়ে গেলো চোর, থানায় অভিযোগ
মাগরিবের নামাজের পর মাইকের যন্ত্রপাতি নিয়ে গেলো চোর, থানায় অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি মসজিদ থেকে ইলেকট্রনিকস যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার Read more

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রাজসিক জয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রাজসিক জয়

মিরপুরের হোম অব ক্রিকেটে যেন উৎসবের আবহ। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং ও দাপুটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল Read more

জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জনে নির্বাচনী মাঠ ছাড়লেন এনসিপি প্রার্থী
জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জনে নির্বাচনী মাঠ ছাড়লেন এনসিপি প্রার্থী

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন পাওয়ার ১৫ দিনের মাথায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মীর Read more

গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার প্রায়
গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার প্রায়

সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৯৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন