আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে কয়েক দশক ধরে চলা যুদ্ধ অবসানে হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের আয়োজন করেন।চুক্তি স্বাক্ষর শেষে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান করমর্দন করেন। এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।চুক্তি স্বাক্ষর হওয়ার পর ট্রাম্প বলেন, আর্মেনিয়া ও আজারবাইজান সব ধরনের যুদ্ধ চিরতরে বন্ধ করার পাশাপাশি ভ্রমণ, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে।আজ আমরা ককেশাসে শান্তি প্রতিষ্ঠা করছি। আমরা বহু বছরের যুদ্ধ, দখলদারিত্ব ও রক্তপাত বন্ধ করেছি। ট্রাম্প আরও বলেন, তারা ৩৫ বছর ধরে লড়াই করছে, এখন তারা বন্ধু এবং দীর্ঘদিন তারা বন্ধু থাকবে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ান এই চুক্তি স্বাক্ষরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছেন।বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত রয়েছে। নাগোরনো-কারাবাখ আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।ইতিমধ্যে নাগোরনো-কারাবাখ ঘিরে দুই প্রতিবেশী আজারবাইজান এবং আর্মেনিয়া অন্তত দুবার যুদ্ধে জড়িয়েছে। ১৯৯০ এর দশকের গোড়ার দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথমবার যুদ্ধে জড়ায় দেশ দুটি।সাবেক সোভিয়েত এ দুই রাষ্ট্র বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে ২০২০ সালে ফের প্রাণঘাতী যুদ্ধে জড়িয়ে পড়ে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত
ইসরায়েলি হামলায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আবদ আল-করিম আল-ঘামারি নিহত হয়েছেন। গত মাসে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ Read more

বিসিবি পরিচালক ইয়াসির ফয়সালের পদত্যাগ
বিসিবি পরিচালক ইয়াসির ফয়সালের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস এন্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিসিবির সূত্রে এই তথ্য Read more

পুঠিয়ায় ১৩ স্কুলে ওয়াসরুম নির্মাণ অচল, শিক্ষার্থীদের চরম ভোগান্তি
পুঠিয়ায় ১৩ স্কুলে ওয়াসরুম নির্মাণ অচল, শিক্ষার্থীদের চরম ভোগান্তি

রাজশাহীর পুঠিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ওয়াসব্লক (বাথরুম) নির্মাণ কাজ গত ৬ মাস ধরে স্থবির Read more

ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার
ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত যখন চরমে, ঠিক তখনই এই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে Read more

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনেরই মৃত্যু
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনেরই মৃত্যু

গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। সর্বশেষ রোববার (৪ মে) রাতে জাতীয় বার্ন Read more

নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩
নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩

নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক র‍্যাব-১৪। র‍্যাবের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ছাড়াও মাদক রাখার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন