দেশের মানুষ বিএনপির কাছে নানা প্রত্যাশা করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ ভালো একটা পরিবর্তন চায়, স্বচ্ছ ব্যবস্থা দেখতে চায়।আজ শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।তারেক রহমান বলেন, ‘৫ আগস্ট দেশের মানুষ বুকভরে শ্বাস নিতে পেরেছে।’ তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা হয় না এমন ধারণা ঠিক নয়, ড্যাবের আজকের নির্বাচনই তার প্রমাণ। গণতন্ত্রের ভীত ধীরে ধীরে মজবুত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি হবে। প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তিনি।বিএনপি প্রায় আড়াই বছর আগে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সবাইকে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।’ তিনি বলেন, দেশ সবার, তাই সবাই মিলেই রাষ্ট্রকে গড়ে তুলতে হবে।সম্মেলনে প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করায় তাঁর সন্তান হিসেবে দেশের চিকিৎসকদের ধন্যবাদ জানান তারেক রহমান।সম্মেলনে যোগ দিয়ে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপসের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) Read more

গণতন্ত্র ধ্বংস করতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
গণতন্ত্র ধ্বংস করতে কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (০৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি Read more

৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিলো রুশ বাহিনী
৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিলো রুশ বাহিনী

মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে সেখানে অভিযানরত রুশ বাহিনী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার Read more

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল মিসরসহ ২১ মুসলিম দেশ
ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল মিসরসহ ২১ মুসলিম দেশ

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিসরসহ ২১টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু Read more

রাজধানীতে হোটেলে মিলল নারীর লাশ, পুলিশের ধারণা বালিশচাপায় হত্যা
রাজধানীতে হোটেলে মিলল নারীর লাশ, পুলিশের ধারণা বালিশচাপায় হত্যা

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে সুমি রানী রায়( ৩৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে বালিশচাপা দিয়ে Read more

চিংড়ি ধরার নামে মেঘনায় চলছে প্রজনন হত্যা
চিংড়ি ধরার নামে মেঘনায় চলছে প্রজনন হত্যা

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে চিংড়ি ধরার আড়ালে চলছে জলজ প্রাণের নির্বিচার নিধন। সূক্ষ্ম জাল দিয়ে প্রতিদিন ধরা হচ্ছে গলদা ও বাগদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন