ইসরাইলের ৩টি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন। লক্ষ্যবস্তুগুলো হলো—বেন গুরিয়ন বিমানবন্দর, বিরশেভা এবং আশকেলন। খবর মেহের’র। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, তারা ইসরাইলি লক্ষ্যবস্তুতে তিনটি তিনটি সফল অভিযান পরিচালনা করেছে।আল-মাসিরাহ নেটওয়ার্ক অনুসারে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ‘আমরা তিনটি সামরিক অভিযান চালিয়েছি, প্রতিটিতে একটি করে ড্রোন ব্যবহার করা হয়েছে।’তিনি বলেন, ‘এই ধারাবাহিক অভিযানে বেন গুরিয়ন বিমানবন্দরসহ  বিরশেভা এবং আশকেলনের দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।’সারি দাবি করেন, ‘এই অভিযানে লক্ষ্যবস্তুগুলো সফলভাবে আঘাত হেনেছে।’তিনি বলেন, ‘এই তিনটি অভিযান অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় শত্রু বাহিনীর গণহত্যা ও খাদ্য অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয়।’সারি হুঁশিয়ারি উচ্চারণ করেন, ‘যারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা করছে তাদের জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হবে।’ইয়াহিয়া সারি এসব কোম্পানিকে নিজেদের জাহাজ ও ক্রুদের নিরাপত্তার স্বার্থে দখলকৃত ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে সব ধরনের সহযোগিতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। ইয়েমেনের এ ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ধ্যার পর চকরিয়ার রেলস্টেশনগুলো যেন অপরাধীদের স্বর্গরাজ্য
সন্ধ্যার পর চকরিয়ার রেলস্টেশনগুলো যেন অপরাধীদের স্বর্গরাজ্য

দিনের আলো যখন নিভে যায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার রেলস্টেশনগুলোকে অপরাধের নিরাপদ স্থান  হিসেবে বেছে নেন অপরাধীরা। অর্থাৎ সন্ধ্যা নামতেই উপজেলাভিত্তিক Read more

সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি

আগস্টে সামান্য কমার পর সেপ্টেম্বর মাসে আবারও দেশের সামগ্রিক মূল্যস্ফীতি বাড়ার চিত্র দেখা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার (৬ Read more

বরিশালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ নেতাকর্মী জেলহাজত
বরিশালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ নেতাকর্মী জেলহাজত

বরিশালে পৃথক দুটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৯ জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। রবিবার Read more

মহানবী (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত: তারেক রহমান
মহানবী (সা.) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত: তারেক রহমান

মহানবী হযরত মুহাম্মদ (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন বলে Read more

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্য কর্তৃপক্ষ অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করায় Read more

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ
বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে ৮টি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন