গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িত এক নারীসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে তাদের পরিচয় শনাক্ত করা হয়। ফুটেজে দা, ছুড়ি ও চাপাতি হাতে যাদের দেখা গেছে, গ্রেফতারকৃত দুইজন তাদের মধ্যে ছিল।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, ঘটনার শুরুতে ভিডিওতে যে নারীকে দেখা গেছে, সেই নারী গোলাপী। এছাড়া ফুটেজে চাপাতি হাতে (দাড়িওয়ালা এবং মাথায় ক্যাপ পড়া) কোপানোর জন্য যাকে দৌড়াতে দেখা যায়, সেই ব্যক্তি ফয়সাল ওরফে কেটু মিজান। অপরজন ফুটেজে যাকে সাদা শার্ট ও জিনসের প্যান্ট পড়া চাপাতি হাতে দাড়ানো অবস্থায় দেখা যায়, সে যুবক স্বাধীন। তাদের মধ্যে ফয়সাল ওরফে কেটু মিজান ও গোলাপী স্বামী-স্ত্রী।তাদেরকে শুক্রবার আলাদা সময়ে মহানগরীর সদর থানা মেট্রো থানার সালনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছিল।শুক্রবার(৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান।তিনি বলেন, সাংবাদিক তুহিন হত্যার পর থেকেই পুলিশের একাধিক টিম বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছিল। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর আসামিদের শনাক্ত করা এবং তাদের অবস্থান জানার জন্য চেষ্টা অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় আজ ওই তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।তিনি বলেন, তদন্তের সাথে আরো অনেক কিছু এখন বলা যাচ্ছে না। আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করা যায়, জড়িত সকলকে দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে।প্রসঙ্গত, গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি মার্কেটের ভিতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হারানো পাখির সন্ধান পেতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা!
হারানো পাখির সন্ধান পেতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা!

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হারিয়ে যাওয়া একটি পোষা পাখির সন্ধানে অভিনব উদ্যোগ নিয়েছেন তার মালিক। প্রিয় পাখিটির খোঁজ পেতে লাগিয়েছেন শত Read more

লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান
লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান

ইরানের সদস্য প্রয়াত জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি এবং বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেমানির জানাজা ও দাফনের সময় ঘোষণা Read more

টাংগুয়া ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড
টাংগুয়া ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করার দায়ে ৫ জন মাদক সেবীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড Read more

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। প্রতিবছর ১১ অক্টোবর দিবসটি পালন করে থাকে বিশ্ব। দিবসটি মেয়েদের দিন হিসেবেও পরিচিত। এবার কন্যাশিশু Read more

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে যত খেলা
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে যত খেলা

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ।ক্রিকেট৫ম নারী টি-টোয়েন্টিনিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাসকাল ৭-৪৫ মি., সনি স্পোর্টস ১৫ম টি-টোয়েন্টিনিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাদুপুর ১২-১৫ Read more

সাতক্ষীরা জর্জ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি শেখ মোজাহার কান্টু গ্রেপ্তার
সাতক্ষীরা জর্জ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি শেখ মোজাহার কান্টু গ্রেপ্তার

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জর্জ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন