চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ইউনিয়নের ফকিরাচান গ্রামের আড়ালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন ওই এলাকার শামশুল আলমের পুত্র এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের আড়ালিয়া পাড়া ইউনিটের সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কামাল নিজ বাড়ির পাশে গোয়াল ঘরের পাশে থাকা ঝোঁপঝাড় পরিষ্কার করতে যান। এ সময় তিনি ঘরের পাশে থাকা একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন, যা পাশবর্তী একটি ঘরে অবৈধভাবে সংযোগ দিয়ে টানা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আহত অবস্থায় মেডিকেলে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
 টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ: দুই বিএনপি কর্মী গ্রেপ্তার  
 টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ: দুই বিএনপি কর্মী গ্রেপ্তার
 

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার বর্জ্য (ঝুট) সংগ্রহ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।শুক্রবার (২৩) রাতে টঙ্গী Read more

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত Read more

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে Read more

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ Read more

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি

সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার তার অনেক কিছু এগিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) Read more

জুলুমের পরিবর্তন না হলে আন্দোলনের কি দরকার ছিল: মাসুদ সাঈদী
জুলুমের পরিবর্তন না হলে আন্দোলনের কি দরকার ছিল: মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, 'যে ভাষায় আওয়ামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন