গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।শুক্রবার (৮ আগস্ট) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল প্রেস ক্লাব। প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল প্রেস ক্লাব। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি বৈশাখী টিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট জাফর আহমেদ। প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপনের সঞ্চালনায় যমুনা টিভির স্টাফ রিপোর্টার শামীম আল মামুন, ডিবিসির সোহেল তালুকদার, গ্লোবাল টিভির রুমি আক্তার পলি, ইনডিপেনডেন্ট টিভির মামুনুর রহমান, সিনিয়র সাংবাদিক দৈনিক মজলুমের কণ্ঠের খন্দকার মাসুদুল আলম, মাই টিভির মির্জা মাসুদ, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আবু রায়হান, নাগরিক টিভির আবদুল্লাহ আল নোমান, দৈনিক টাঙ্গাইল সমাচার সম্পাদক মাসুদুল হক, দৈনিক টেলিগ্রামের আলাউদ্দীন লিটু, রুপালী বাংলাদেশের মনিরুজ্জামান মনির, এখন টিভির কাওসার আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সব ধরনের সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা ফরিদ এখন ডাক্তার! ফার্মেসির আড়ালে ইয়াবা কারবার
রোহিঙ্গা ফরিদ এখন ডাক্তার! ফার্মেসির আড়ালে ইয়াবা কারবার

মানবিক কারণে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের অনেকেই এখন বাংলাদেশে এক ভয়ংকর বাস্তবতার নাম। তাদের কেউ শ্রমজীবী, কেউ ভিক্ষাবৃত্তিতে জড়িত- আবার কেউ Read more

নবজাতকের গলা কেটে টয়লেটে লাশ লুকিয়ে পালালেন মা
নবজাতকের গলা কেটে টয়লেটে লাশ লুকিয়ে পালালেন মা

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতকের গলা কেটে হত্যা করেছে জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক পাষণ্ড মা ও তার স্বজনরা। এরপর বাড়ির পেছনে Read more

বেড়েছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট
বেড়েছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের Read more

লক্ষ্মীপুরে পিডিবির দুই প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ
লক্ষ্মীপুরে পিডিবির দুই প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন এবং উপ-সহকারী প্রকৌশলী মোকতাদিরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও গ্রাহক Read more

বাউফলে সবার জন্য কোরবানির আয়োজন
বাউফলে সবার জন্য কোরবানির আয়োজন

'সবার জন্য কোরবানি' শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় হতদরিদ্রদের জন্য কোরবানির আয়োজন করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশন বাউফল। আজ শনিবার Read more

কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়
কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়

ফুটবলে ছেলেরা যখন খুঁজছে ছন্দ, তখন মহাদেশের সেরা মঞ্চে আলো ছড়াল ব্রাজিলের মেয়েরা। কোপা আমেরিকার নাটকীয় ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন