কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাপায় আতিকুর রহমান (৪২) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত ৮টায় পৌর শহরের নারিকেল বাড়ি কাজীর চক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আতিকুর রহমান রংপুর পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে।জানা গেছে, বৃহস্পতিবার রাতে পৌরসভার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে আতিকুর রহমান রামদাস ধনিরাম এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এ সময় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  উপলক্ষে নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Read more

গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ: ডোনাল্ড ট্রাম্প
গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ: ডোনাল্ড ট্রাম্প

ডেনমার্কের মালিকানাধীন বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা পেতে একের পর লাগামহীন মন্তব্য করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো Read more

সিলেটে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিল চার হাজার শিক্ষার্থী
সিলেটে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিল চার হাজার শিক্ষার্থী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। Read more

মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত
মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলায় কোরবানির জন্য প্রস্তুত হয়েছে রেকর্ড সংখ্যক পশু। জেলার ছয়টি উপজেলায় ৮১ হাজার Read more

আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর বর্ধিত সভা
আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর বর্ধিত সভা

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বর্ধিত সভা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ Read more

ববিতে বিজয় দিবস যথাযথভাবে উদযাপন না হওয়ার অভিযোগ ছাত্রদলের
ববিতে বিজয় দিবস যথাযথভাবে উদযাপন না হওয়ার অভিযোগ ছাত্রদলের

৫৫তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন না হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন