টানা বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। সবজির পাশাপাশি ডিম, চাল ও মুরগির দামও বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর খিলগাঁও, মালিবাগ, রামপুরা, মোহাম্মদপুরসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।- সবজির দাম লাগামহীন  বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২৪০ টাকায়, যা এক সপ্তাহ আগের চেয়ে প্রায় ৫০-৬০ টাকা বেশি। টমেটোর কেজি ১৬০ থেকে ২০০ টাকা, বেগুন ১০০ থেকে ১৫০ টাকা, শসা ১০০ টাকা ছাড়িয়ে গেছে।বিভিন্ন সবজির দামও চড়া। ঢ্যাঁড়স ও পটোল বিক্রি হচ্ছে ৬০ টাকায়। করলা, বরবটি, কাঁকরোল ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। চিচিঙ্গা, ঝিঙ্গে ও কচুর ছড়া ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।ক্রেতারা বলছেন, ‘সবজির এমন দাম আগে কখনো দেখা যায়নি। সাপ্তাহিক বাজার করতে গেলেই হিমশিম খেতে হচ্ছে।’- চালের দামে স্বস্তি নেই  বৃষ্টির সঙ্গে সম্পর্ক না থাকলেও চালের বাজারও ঊর্ধ্বমুখী। খুচরা পর্যায়ে মোটা চাল ৬০-৬৫ টাকা, মাঝারি মানের মিনিকেট ৭০-৭৫ টাকা, নাজিরশাইল ৮৫ টাকা, আর ভালো মানের ব্র্যান্ডেড চাল ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।রামপুরার এক দোকানি বলেন, ‘গোডাউনে মাল কম, ডিলারও দাম বাড়াচ্ছে। তাই আমরাও কমাতে পারছি না।’- ডিমে ২০ টাকার ঝাঁজ  সপ্তাহ ব্যবধানে ডিমের দামও বেড়েছে। গত সপ্তাহে যেখানে প্রতি ডজন ডিমের বাজারদর ছিল ১২০ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বিক্রেতারা বলছেন, পরিবহন ও খামারে উৎপাদন খরচ বাড়ায় দাম বেড়েছে।- মুরগির দামে আগুন  প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাকিস্তানি মুরগি ৩০০ টাকা এবং দেশি মুরগির কেজি ৫৫০-৬০০ টাকা। গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।- পেঁয়াজও দামে তুঙ্গে  পেঁয়াজের দাম এক সপ্তাহেই কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা। এখন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা কেজিতে। এলাচসহ অন্যান্য মসলার দামও বেড়েছে বলে জানান বিক্রেতারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ
সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা ৩য় দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।সোমবার (২৬ মে) Read more

আইটেম গানে ছোটপর্দায় ঝলক দেখাবেন মাহি
আইটেম গানে ছোটপর্দায় ঝলক দেখাবেন মাহি

 কাঙ্ক্ষিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। ভালোবাসার মানুষ ভালোবাসা না দিয়েই চলে গেছেন Read more

আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে হোটেল কর্মচারীর মৃত্যু
আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে হোটেল কর্মচারীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় গোসল করতে নেমে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (০৩ জুলাই) দুপুর ১টার দিকে পুকুর থেকে মৃত Read more

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি শুরু
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি শুরু

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক Read more

আইপিএল শিরোপা উদযাপনে বিসিসিআইয়ের ১০ নির্দেশনা
আইপিএল শিরোপা উদযাপনে বিসিসিআইয়ের ১০ নির্দেশনা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। এরপর ঘরের মাঠ এম. চিন্নাস্বামী Read more

কলমের শক্তি বনাম হাতকড়ার ভয়: চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছিত
কলমের শক্তি বনাম হাতকড়ার ভয়: চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছিত

চট্টগ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিককে থানার হাজতে আটকে রেখে হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে।বুধবার (২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন