কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে। বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।কেনিয়ার স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুপুর ২টা ১৭ মিনিটে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিল্যান্ডের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি কাইম্বু শহরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা জানান, নিহতদের মধ্যে পাইলটসহ বিমানের চার আরোহী এবং নিচের বাড়িগুলোতে থাকা দুই বাসিন্দা রয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।দুর্ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে উদ্ধারকর্মীরা। কেনিয়া রেডক্রস ও অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।উদ্ধার অভিযানের ছবি ও ভিডিওতে দেখা গেছে, এলাকায় বহু মানুষ ভিড় করেছেন, ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে রয়েছে বিমানের অংশবিশেষ। ভবনগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা খতিয়ে দেখবে, কী কারণে আকাশ থেকে ভূপাতিত হলো এই এয়ার অ্যাম্বুলেন্স।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলের রাজ্য গদখালিতে চাষিদের ব্যস্ততা
ফুলের রাজ্য গদখালিতে চাষিদের ব্যস্ততা

ফুলের রাজ্য যশোরের গদখালিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ভরা মৌসুমের বাজার ধরতে তাদের এই ব্যস্ততা। চাষিদের নিবিড় পরিচর্যায় মাঠে Read more

নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর
নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১৬ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা Read more

ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় নিহত নির্মাণ শ্রমিক
ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় নিহত নির্মাণ শ্রমিক

এক ছেলে প্রবাসে থাকে আরেক ছেলে নির্মাণ শ্রমিক, তাই তাকেও বিদেশে পাঠানোর স্বপ্ন ছিল বাবার। ঘাতক ট্রাক চালক কেড়ে নিল Read more

লোহাগাড়ায় বাসচাপায় ছাত্র নিহত, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ
লোহাগাড়ায় বাসচাপায় ছাত্র নিহত, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মো. জাগির হোসেন (২১) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন