ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে তথ্য দিয়ে গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাদুরোর অবস্থান বা গ্রেফতারে সহায়তা করলে দেওয়া হবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার।গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) এক ভিডিওবার্তায় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই ঘোষণা দেন। তাঁর দাবি, মাদুরো আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং যুক্তরাষ্ট্রে ফেন্টানিল মেশানো কোকেন পাচারে সরাসরি জড়িত।বন্ডির বলেন, ‘মাদুরো বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী। তিনি ভেনেজুয়েলার অপরাধ গোষ্ঠী ট্রেন দে আরাগুয়া, “কার্টেল অব দ্য সানস” এবং মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া কার্টেলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছেন।’এর আগেও যুক্তরাষ্ট্র মাদুরোর জন্য পুরস্কার ঘোষণা করেছিল। ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের সময় ১৫ মিলিয়ন ডলার, পরে বাইডেন প্রশাসন তা বাড়িয়ে করে ২৫ মিলিয়ন। এবার আবার ট্রাম্প শিবিরে থাকা পাম বন্ডির ঘোষণায় তা ৫০ মিলিয়নে দাঁড়াল।পুরস্কার বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গে বন্ডি জানান, ‘এখন পর্যন্ত মাদুরো-সংশ্লিষ্ট ৭০০ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত জেট, বিলাসবহুল গাড়ি ও বিপুল পরিমাণ কোকেন।’বন্ডির এ ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘এটা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দুর্নীতির মুখ ঢাকার জন্য তৈরি করা একটি নাটক। জেফরি এপস্টিন কেলেঙ্কারি থেকে মনোযোগ সরাতেই এই পুরনো চাল আবার খেলা হচ্ছে।’তিনি আরও বলেন, ‘আমাদের জাতীয় মর্যাদা বিক্রির পণ্য নয়। যুক্তরাষ্ট্রের এসব রাজনৈতিক প্রপাগান্ডা আমরা ঘৃণা করি।’যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো এবং তাঁর ঘনিষ্ঠ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা একটি রাষ্ট্রীয় মাদক চক্র পরিচালনা করেছেন—যার মাধ্যমে বিপুল পরিমাণ কোকেন যুক্তরাষ্ট্রে পাচার হয়েছে।এই অভিযোগের অংশ হিসেবে ভেনেজুয়েলার সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হুগো কারভাখাল সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে দোষ স্বীকার করেছেন। কারভাখাল এক সময় মাদুরোর ঘনিষ্ঠ হলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্র-সমর্থিত বিরোধী রাজনৈতিক শিবিরে যোগ দেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৩ সালে তাঁকে স্পেন থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।প্রসঙ্গত, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরো ফের ক্ষমতায় আসেন। যদিও যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও বেশ কিছু ল্যাটিন আমেরিকান দেশ এই নির্বাচনকে ‘প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছে।সূত্র: আল-জাজিরাআরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝালকাঠির খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব পালিত
ঝালকাঠির খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব পালিত

খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে Read more

ধসে পড়ল নাইট ক্লাবের ছাদ, নিহত ৬৬
ধসে পড়ল নাইট ক্লাবের ছাদ, নিহত ৬৬

ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির Read more

চাঁদাবাজদের লাল কার্ড দেখাবো: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী
চাঁদাবাজদের লাল কার্ড দেখাবো: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

"এখনো দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজদের আধিপত্য রয়ে গেছে। বান্দরবানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে চাঁদাবাজ রয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, চাঁদাবাজি Read more

খানসামায় বিদ্যালয়ের গাছের ডালপালা গোপনে বিক্রির অভিযোগ
খানসামায় বিদ্যালয়ের গাছের ডালপালা গোপনে বিক্রির অভিযোগ

দিনাজপুরের খানসামা উপজেলার শুশুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকি বেগমের বিরুদ্ধে বিদ্যালয় চত্বরে থাকা গাছ ও গাছের ডালপালা কেটে Read more

স্কুল-কলেজ-কারখানার চেয়েও পাকিস্তানে মসজিদের সংখ্যা বেশি!
স্কুল-কলেজ-কারখানার চেয়েও পাকিস্তানে মসজিদের সংখ্যা বেশি!

সম্প্রতি প্রকাশিত পাকিস্তানের প্রথম অর্থনৈতিক শুমারি দেশের শিক্ষাগত ও ধর্মীয় প্রতিষ্ঠানের চিত্রকে সামনে এনেছে। রিপোর্টে দেখা গেছে, পাকিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্কুল Read more

বিসিবির আড়াইশ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিলেন ক্রীড়া উপদেষ্টা
বিসিবির আড়াইশ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিলেন ক্রীড়া উপদেষ্টা

গত বছরের আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে কয়েকটি ধাপে ১৪টি ভিন্ন ব্যাংকে প্রায় ২৫০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন