এবার নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়কে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানা পুলিশ জানায়, রাতে ওই এলাকায় কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে এক যুবকের ধস্তাধস্তি হয়। এরপর হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে এক যুবককে গলা কাটা অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় নিশ্চিত করে।এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইদুর রহমানকে গাড়ি থেকে নামিয়ে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।উল্লেখ্য, নিহতের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এতে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতার সফরে অর্থনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়
কাতার সফরে অর্থনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস একটি গুরুত্বপূর্ণ সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন। চার দিনের এই সফরে Read more

গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা
গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই। আমাদের প্রজেকশনে Read more

খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার
খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যায় ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট খোকন চন্দ্র দাসকে (৫০) ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় Read more

গাজাবাসীদের স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখান জাতিসংঘ মহাসচিবের
গাজাবাসীদের স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখান জাতিসংঘ মহাসচিবের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজার জনগণকে অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও Read more

মাকে নিয়ে সু চির ছেলের মন্তব্যের পর যা জানালো জান্তা
মাকে নিয়ে সু চির ছেলের মন্তব্যের পর যা জানালো জান্তা

মা কবে মারা গেলেন, সেই বিষয়ে হয়তো জানতেও পারবো না বলে মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ছেলে Read more

হান্নান মাসউদের এলাকায় বিএনপি–এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১৫
হান্নান মাসউদের এলাকায় বিএনপি–এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের নির্বাচনি এলাকা নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন