উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, নির্বাচন কমিশন তাদের শাপলা প্রতীক না দিয়ে চাপের কাছে নতি স্বীকার করেছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সারজিস আলম এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এর কোনো যৌক্তিক ব্যাখ্যাও দিতে পারেনি। এটা স্পষ্ট যে, কমিশন কোনো না কোনো চাপে রয়েছে।’সারজিস বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যদি নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠান প্রতীক দেয়া নিয়ে চাপে পরাজিত হয়, তাহলে নির্বাচন শুরু হওয়ার আগেই এর স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমরা আইনগতভাবে বৈধভাবে আবেদন করেছি। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আশা করছি এনসিপি শাপলা প্রতীক পাবে।’এ দিকে আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে। তারা পাচার করা টাকা দেশে পাঠিয়ে মাঝে মাঝে টোকাই মিছিল বের করছে। এগুলো প্রকৃত আওয়ামী লীগের মিছিল না।’তিনি আরও বলেন, ‘অনেকে বলে আওয়ামী লীগের ৩০ বা ৫০ শতাংশ সমর্থন আছে- আসলে তারা কখনোই এত জনসমর্থন পায়নি। তাদের প্রোগ্রামে যেসব লোক দেখানো হয়, সেগুলো ভাড়াটে লোক। যদি সত্যি তাদের এত সমর্থন থাকতো, তাহলে জুলাইয়ের অভ্যুত্থানে তারা মাঠে থাকতো।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত
লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসময় বিমানটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। খবর বিবিসিরোববার (১৩ Read more

মারা গেলেন টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ
মারা গেলেন টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক দ্রব্যের গুদামে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ Read more

পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক
পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক

ভারতের জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ। তিনি বলেন, পেহেলগাম Read more

আরও ১৪ দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা
আরও ১৪ দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

দেশের আরও ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাষ্ট্রীয় Read more

গাজীপুরে বনদস্যুদের হামলায় সাংবাদিক আহত, সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩
গাজীপুরে বনদস্যুদের হামলায় সাংবাদিক আহত, সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩

গাজীপুরের কাপাসিয়ায় শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার (৪ Read more

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল
অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া সোয়া ১২ লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন