পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেট এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন জাবেদ উমর (১৮) নামে ছাত্রদলের এক কর্মী। বুধবার (০৭ আগস্ট) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।নিহত জাবেদ উমর ওরফে জয় পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে। তিনি এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি পঞ্চগড় বাজারে একটি ফলের দোকানের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতেন। তিনি পৌর ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আটটার পর শহরের সিনেমা হল মার্কেট এলাকায় কয়েকজন তরুণের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাবেদ উমরের পেটে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে পথেই তাঁর মৃত্যু হয়। পরে লাশ বাড়িতে নেওয়া হয়।এ বিষয়ে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, ‘ছুরিকাঘাতে আহত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিকভাবে আল-আমিন ও পারভেজ নামের দুই তরুণের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। দ্রুততম সময়ের মধ্যে লাশের ময়নাতদন্ত সম্পন্ন ও অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।’এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতেই শহরে বিক্ষোভ করেন স্থানীয় জনতা। তাঁরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। পুলিশ জানিয়েছে, পঞ্চগড় পৌরসভার নতুনবস্তি-খালপাড়া এলাকার দুই তরুণ এ ঘটনার পেছনে জড়িত বলে অভিযোগ রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুকে ছড়ানো প্রার্থী তালিকায় বিভ্রান্ত না হতে বিএনপির আহ্বান
ফেসবুকে ছড়ানো প্রার্থী তালিকায় বিভ্রান্ত না হতে বিএনপির আহ্বান

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নসংক্রান্ত একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই তালিকাটি ভুয়া বলে জানিয়েছে Read more

গাজায় শীতের দাপটে ৮ ফিলিস্তিনির মৃত্যু
গাজায় শীতের দাপটে ৮ ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের ধ্বংসাবশেষের মধ্যে নতুন বিপদ হিসেবে তীব্র শীত, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আঘাত হেনেছে। এতে অন্তত Read more

চীনের অগ্রযাত্রা থামানো যাবে না, হুঁশিয়ারি শি জিনপিংয়ের
চীনের অগ্রযাত্রা থামানো যাবে না, হুঁশিয়ারি শি জিনপিংয়ের

চীনের বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে বিশ্বকে শান্তি ও সংলাপের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি Read more

সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধার বাড়িতে শামা ওবায়েদ
সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধার বাড়িতে শামা ওবায়েদ

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত আমিরন বেগমের পরিবারকে সমবেদনা জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা Read more

কুরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ
কুরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়ছে। নতুন এই দামে কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার Read more

আদালতে শুনানি চলাকালে বিচারককে গুলি করে হত্যা
আদালতে শুনানি চলাকালে বিচারককে গুলি করে হত্যা

আলবেনিয়ার রাজধানী তিরানায় আদালতে বিচার চলাকালীন একজন বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। আসামি পক্ষের লোকই তাকে গুলি করে। হামলাকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন