যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টিউয়ার্ট সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকালে এক সেনা নিজের অস্ত্র দিয়ে ঘাঁটিতে গুলি চালান বলে সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামলাকারী সেনা সদস্যকে এরই মধ্যে আটক করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদের দুজনকে সাভানার স্মৃতি স্বাস্থ্য হাসপাতালের মিডেকেল সেন্টারে নেওয়া হয়েছে। অন্য তিনজনকে সেনাবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের সবার অবস্থা স্থিতিশীল। আশা করা হচ্ছে, তারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।হামলকারী হিসেবে ২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ডকে শনাক্ত করেছেন সেনা কর্মকর্তারা। তিনি ফ্লোরিডার জ্যাকসোনভিলের বাসিন্দা। কর্নেলিয়াস সেনাবাহিনীর সক্রিয় সদস্য ও তাকে ফোর্ট স্টিউয়ার্ট ঘাঁটির দ্বিতীয় ব্রিগেডে দায়িত্ব দেওয়া হয়েছিল। হামলায় তিনি একটি ব্যক্তিগত হ্যান্ডগান ব্যবহার করেছেন।সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানিয়েছেন, কর্নেলিয়াস যখন হামলা শুরু করেন, তখন অন্য সেনারা তাকে প্রায় সঙ্গে সঙ্গে নিবৃত করেন। গুলি চালানোর ৪০ মিনিট পর তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়। তবে কেন তিনি সহকর্মীদের ওপর হামলা চালালেন সেটি এখনো জানা যায়নি।কর্নেলিয়াসের যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৮ সালে সেনাবাহিনীতে অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে যোগ দেন। চলতি বছরের মে মাসে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে গাড়ি চালানোর সময় একবার তাকে আটক করা হয়েছিল।তার বিরুদ্ধে এর আগে কখনো কোনো সামরিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। হামলার পর তিনি জীবিত আছেন ও তাকে প্রি-ট্রায়াল বন্দিশালায় আটকে রাখা হয়েছে।এসকে/আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের তিন নেতার পদত্যাগ
ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের তিন নেতার পদত্যাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করায় ক্ষোভে দল থেকে পদত্যাগ করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিসহ Read more

গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি আজ
গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি আজ

গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ বৃহস্পতিবার সমাবেশ ও র‍্যালি করবে Read more

‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল
‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ও গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকায় হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) Read more

নেত্রকোনায় গাছে ঝুলছিল ইটভাটা শ্রমিকের মরদেহ
নেত্রকোনায় গাছে ঝুলছিল ইটভাটা শ্রমিকের মরদেহ

নেত্রকোনার কলমাকান্দায় গাছ থেকে বাবু মিয়া (২৪) নামের এক ইটভাটার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) Read more

ঢাকার বায়ুমান আজ ‘সহনীয়’, শীর্ষে ইরাকের বাগদাদ
ঢাকার বায়ুমান আজ ‘সহনীয়’, শীর্ষে ইরাকের বাগদাদ

ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। গতকালের তুলনায় দূষণ বেশ কমে আজ সহনীয় পর্যায়ে আছে ঢাকার বাতাস। আজ সোমবার (২ জুন) বিশ্বে Read more

নোয়াখালীতে ২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন!
নোয়াখালীতে ২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন!

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের ২১ দিন পরও ২ বোনকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন