পারমিটের অপব্যবহারের অভিযোগে ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৬ আগস্ট) বুকিত মের্তাজামের সিম্পাং আমপাটের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র তল্লাশি করা হয়েছে এবং এর মধ্যে ৩০৭ জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শনাক্ত করা হয়েছে।তার মতে, আটকদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের মধ্যে ৩০৬ জন বাংলাদেশি এবং একজন নেপালি।ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, পরিদর্শনের ফলাফলে দেখা গেছে, সংঘটিত অপরাধগুলোর মধ্যে রয়েছে পারমিট সেক্টরের অপব্যবহার, অননুমোদিত স্থানে কাজ করা, মেয়াদোত্তীর্ণ পারমিট থাকা এবং বৈধ ভ্রমণ নথি না থাকা।ইমিগ্রেশন বিভাগ ছাড়াও সমন্বিত এ অভিযানে অংশ নিয়েছে জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), সেবারাং পেরাই সিটি কাউন্সিল (এমবিএসপি) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি)।আরও তদন্তের জন্য আটকদেরকে ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং এরপর তাদের নিকটবর্তী জাওয়ি ইমিগ্রেশন ডিপোতে রাখা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে চলন্ত অবস্থায় বিআরটিসি বাসে আগুন
বরিশালে চলন্ত অবস্থায় বিআরটিসি বাসে আগুন

বরিশালের উজিরপুরে চলন্ত অবস্থায় একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ড টোল Read more

মাদক সেবন করে নাচানাচি: মুচলেকায় ৩৭ জনের মুক্তি
মাদক সেবন করে নাচানাচি: মুচলেকায় ৩৭ জনের মুক্তি

কিশোরগঞ্জের ইটনা হাওরে যৌথ বাহিনীর অভিযানে ৪৬ পিস ইয়াবা এবং ব্যবহারিত খালি ১৯টি বিদেশী মদের বোতলসহ কিশোর গ্যাংয়ের ৩১ জন Read more

দিনাজপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক
দিনাজপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক

দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া (কছিরপাড়া) গ্রামে ঈদুল আজহার পরদিন বিকেলে ৯ বছর বয়সী এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ Read more

মহাসড়কেও ছড়ালো দাবানল, গাড়ি রেখে পালাল ইসরায়েলিরা
মহাসড়কেও ছড়ালো দাবানল, গাড়ি রেখে পালাল ইসরায়েলিরা

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন জায়গায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরমধ্যে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেম যাওয়া রুট-১ মহাসড়কে ছড়িয়েছে Read more

গাজায় সংঘর্ষে ২ ইসরাইলি সেনা নিহত
গাজায় সংঘর্ষে ২ ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজায় প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ২ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ সেনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

ময়মনসিংহ বোর্ডে সেরা জামালপুর, পাসের হার ৬০.১৯ শতাংশ
ময়মনসিংহ বোর্ডে সেরা জামালপুর, পাসের হার ৬০.১৯ শতাংশ

এসএসসি পরীক্ষার পাসের হারে ময়মনসিংহ বোর্ডের মধ্যে জামালপুর জেলা সবার শীর্ষে অবস্থান করছে। জামালপুর জেলায় পাসের হার শতকরা ৬০.১৯ শতাংশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন