জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।বুধবার (০৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বেলা ১১টার পর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। মাঝখানে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী হিসেবে নিজেদের জবানবন্দি তুলে ধরেন দুজন সাক্ষী। এর মধ্যে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী রিনা মুরমু ও আরেকজন এনটিভির রংপুর করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক। জবানবন্দিতে গত বছরের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের আগে ও পরের ঘটনা বর্ণনা করেন তারা। সাক্ষ্যগ্রহণ শেষে তাদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।সাংবাদিক মঈনুল হককে জেরার সময় আমির হোসেন জানান, আবু সাঈদ হত্যার ভিডিও ফুটেজটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে। জবাবে এটি সত্য নয় বলে জানান সাক্ষী।এর আগে, ৪ আগস্ট এ মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। ওই দিন সাক্ষী দেন পঙ্গু হওয়া শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান ও চোখ হারানো দিনমজুর পারভীন। তারা জুলাই-আগস্ট আন্দোলনে নিজেদের করুণ অবস্থার জন্য শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের দায়ী করে সর্বোচ্চ সাজা চেয়েছেন। ৩ আগস্ট মানবতাবিরোধী অপরাধের এ মামলার সূচনা বক্তব্যের পর প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মণ। তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।এ মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেন ট্রাইব্যুনাল।উল্লেখ্য, গত ১০ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন ৩ আগস্ট দিন ধার্য করেন আদালত। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ বছর পর ভারত–চীন সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে
৫ বছর পর ভারত–চীন সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে

পাঁচ বছরেরও বেশি সময় চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট।বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশে এতদিন সরাসরি ফ্লাইট বন্ধ ছিল। আজ রবিবার Read more

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়কে প্রাণ গেলো মা-মেয়ের
টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়কে প্রাণ গেলো মা-মেয়ের

আনন্দ করতে টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জের পাগলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।নিহতরা হলেন চাঁদপুর Read more

ভৈরবে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
ভৈরবে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ভৈরবে ০২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মুর্শিদ মিয়া কে গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪।রোববার (১৯ অক্টোবর) সকাল ১১.টায় র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের Read more

পাকিস্তান-সৌদির প্রতিরক্ষা চুক্তি মোদির কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস
পাকিস্তান-সৌদির প্রতিরক্ষা চুক্তি মোদির কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। তারা বলেছে, এ দুই দেশের Read more

খদ্দের ও যৌনকর্মীসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
খদ্দের ও যৌনকর্মীসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে তিন খদ্দের-যৌনর্কমীসহ শিউলী খাতুন নামের এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার দুপুরে তাদের Read more

হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ
হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাজারে দেখা গেছে এক অদ্ভুত পোস্টার। যেখানে লেখা ছিল ‘ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়’ এবং দুটি মুঠোফোন নম্বর দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন