রাজশাহীর বাঘা উপজেলার পৌর বাজারে বন্যপ্রাণী ঘুঘু বিক্রির অভিযোগে বুধবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি দায়িত্ব পালন করেন।অভিযান চলাকালে পৌর বাজারের আজাদ পোল্ট্রি ফার্মে কাউকে পাওয়া যায়নি; সম্ভবত মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি বুঝতে পেরে ব্যবসায়ী পালিয়ে গেছেন। তবুও ফার্মে পাওয়া যায় ৯টি খাঁচায় রাখা ঘুঘু, যার সংখ্যা আনুমানিক ২০০টির মতো। ঘটনাস্থলেই এসব পাখি জনসম্মুখে অবমুক্ত করা হয়।পাশাপাশি বাজার মনিটরিংকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার জানান, ফার্মে সরাসরি কাউকে না পাওয়ায় সেখানে জরিমানা করা সম্ভব হয়নি; তবে বাজারে অন্যান্য অপরাধের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি আরো বলেন, এই ধরনের অভিযানের মাধ্যমে বন্যপ্রাণী বিক্রির মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে প্রশাসন সরাসরি পদক্ষেপ নিচ্ছে এবং একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য বাজার পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (১২ আগস্ট) Read more

নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ আসলে কার? জনমনে প্রশ্ন!
নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ আসলে কার? জনমনে প্রশ্ন!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নরসিংদীর প্রথম শহীদ কিশোর তাহমিদ ভূঁইয়াকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাটানি। নিজের দলের কর্মী Read more

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নড়াইলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ গাজী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার Read more

বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল
বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল

বিদেশে থাকা প্রবাসীদের জন্য অফশোর (ওবিইউ) ব্যাংকিংয়ে সেবার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ Read more

যশোরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম
যশোরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুরে তুচ্ছ ঘটনার জেরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় নিজ Read more

দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ
দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর মোট ১ হাজার ২০০ টন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন