ভোলার চরফ্যাসনে জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীল নামের আপন দুই ভাইকে গলা কেটে আগুনে পুড়িয়ে লাশ গুম করার ঘটনায় অভিযুক্ত তিন আসামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়াও, এই ঘটনায় আরও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (৬ জুলাই) দুপুরে ভোলার চরফ্যাসনের অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আসলামপুর ইউনিয়নের মো. বেল্লাল (৩৭), দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর মানিকার ইউনিয়নের মো. সালাউদ্দিন (৩০) ও একই ইউনিয়নের শরিফুল ইসলাম।এদের মধ্যে, শরিফুল ইসলাম পুলিশি হেফাজতে আটক আছেন। অপর দণ্ডপ্রাপ্ত দুই ফাঁসির আসামি পলাতক রয়েছেন। এ মামলার অন্য আসামী  আবুল কাসেমকে ৫ মাসের ও মো. আবু মাঝিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।মামলা সূত্রে জানা যায়, নিহত দুই ভাই তপন চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীল চরফ্যাসন পৌরসভার ৩ নং ওয়ার্ডে তাদের পৈতৃক ৫৬ শতাংশ জমি বিক্রি করে ভারত চলে যান। ওই জমি ২০ লাখ টাকায় কিনে নেন আসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মো. বেলাল ও তার শ্বশুর আবু মাঝি। তবে তারা মাত্র তিন লাখ টাকা বায়না দিয়ে দলিল করে নেন। বাকি টাকা নেওয়ার জন্য তপন ও দুলাল ভারত থেকে বাংলাদেশে আসেন। তখন দুই ভাইকে ঘোরাতে থাকেন তারা। একপর্যায়ে হত্যার পরিকল্পনা করেন বেলাল।পরে, ২০২১ সালের ৭ এপ্রিল রাতে টাকা দেওয়ার কথা বলে চরফ্যাসন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দরী খাল ব্রিজের কাছে নির্জন বাগানে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়।পরে, এ ঘটনায় নিহতদের ছোট ভাই নিপেন চন্দ্র সরকার বাদী হয়ে অজ্ঞাত আসামী দেখিয়ে চরফ্যাসন থানায় হত্যা মামলা দায়ের করেন।  পরে জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এবং শরিফুলকে গ্রেপ্তারের পর খুনের রহস্য উদঘাটন হয়।চরফ্যাসনের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ জানান, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছে। তবে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে একজন জেলহাজতে। অপর দু’জন পলাতক।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম
ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম

পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগও পেল তারা অনেক, কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারল না। Read more

বদলে গেল বড় বড় ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের নাম
বদলে গেল বড় বড় ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের নাম

দেশের ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজের নাম থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের Read more

হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব Read more

ভোলায় শুরু হয়েছে ফেরী চলাচল
ভোলায় শুরু হয়েছে ফেরী চলাচল

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ায় বন্ধ থাকার একদিন পর ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে শুরু হয়েছে ফেরী চলাচল।শুক্রবার (৩০ মে) সকাল থেকে Read more

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া
চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর (জেও-এসও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন