আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।বুধবার (০৬ আগস্ট) আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।এএমএম নাসির উদ্দিন বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নেব। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।তিনি বলেন, নির্বাচন পর্যন্ত আমাদের প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।এর আগে, গতকাল মঙ্গলবার দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের জন্য তিনি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবেন।প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাব। সেই চিঠিতে অনুরোধ জানানো হবে, যেন আসন্ন রমজানের আগেই, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা হয়। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় সবজির আগুনঝরা, বাজারে হাঁসফাঁস ক্রেতারা
কুমিল্লায় সবজির আগুনঝরা, বাজারে হাঁসফাঁস ক্রেতারা

শুক্রবার সকাল। ছুটির দিনে একটু স্বস্তি নিয়ে বাজারে বের হয়েছিলেন কুমিল্লার অশোকতলার জিসান আহম্মেদ। হাতে ঝোলার ব্যাগ, মনে আশা অন্তত Read more

স্কুলের শেষ কর্মদিবসেই চিরবিদায় নিলেন শিক্ষক!
স্কুলের শেষ কর্মদিবসেই চিরবিদায় নিলেন শিক্ষক!

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি জীবনের শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মো. ফজলুল করিম (৬০) নামে এক শিক্ষক। বিদ্যালয়ের ওয়াশ Read more

চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে ভর্তি হতে হলো হাসপাতালে
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে ভর্তি হতে হলো হাসপাতালে

চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম Read more

ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর গাজায় উচ্ছ্বাস
ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর গাজায় উচ্ছ্বাস

ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষরের খবরে উচ্ছ্বাসের জোয়ার বইছে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে। কেউ খুশিতে কাঁদছেন-হাততালি দিচ্ছেন, Read more

রাজবাড়ীতে ঘুষ নেওয়ার সংবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে ‘সাজানো’ মানববন্ধন
রাজবাড়ীতে ঘুষ নেওয়ার সংবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে ‘সাজানো’ মানববন্ধন

রাজবাড়ী জেলা কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে পেঁয়াজ সংরক্ষণ ঘরের জন্য আবেদন জমা দিতে আসা কৃষকদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের Read more

পাবনায় জবাই করা মরদেহ উদ্ধার
পাবনায় জবাই করা মরদেহ উদ্ধার

পাবনার বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লায় ফজলু হোসেন (৫০) নামের এক রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার করেছে বেড়া মডেল থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন