ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টানা শুটিং শেষ করে গত বছরের ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বেশ লম্বা সময় অবসর যাপন করে প্রায় ৭ মাস ১০ দিন পর দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে চমকে দিয়েছেন ছেলে আয়াশকে।মঙ্গলবার (৫ আগস্ট) সকালের একটি ফ্লাইটে দেশে ফিরেন অপূর্ব। বাড়িতে ঢুকেই ঘুমন্ত ছেলেকে জড়িয়ে ধরেন অপূর্ব। ছেলে চোখ মেলে বিস্মিত হয়ে বাবা অপূর্বকে দেখে কেঁদে ফেলে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন অভিনেতা। শেয়ার করা ভিডিওতে জিয়াউল ফারুক অপূর্ব ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই।’ ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।ভিডিওতে দেখা যায়, আমেরিকা থেকে ফিরে ছেলে আয়াশের রুমে যাবার পরে বেলকনির পর্দা সরিয়ে চুপিচুপি ছেলের কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দেন বাবা অপূর্ব। চোখে মেলেই আয়াশ বাবাকে দেখতে পায়। ঘুম ভাঙা চোখে বাবাকে দেখেই জড়িয়ে ধরে কান্না করে দেয়।বাবা-ছেলের এই ভালোবাসা শোবিজের অনেকেরই হৃদয় ছুঁয়ে গেছে। অনেকের চোখে এসেছে জল। পোস্টের কমেন্ট বক্সে প্রবীণ অভিনেতা আজম খান লিখেছেন, ‘অসাধারণ একটা মুহূর্ত, মায়া আর ভালোবাসার।’ আরেক নেটিজেন লেখেন, ‘পৃথিবীর সেরা আলিঙ্গন হচ্ছে বাবা-মাকে জড়িয়ে ধরা। এর চেয়ে সুন্দর মুহূর্ত, সুন্দর অনুভূতি আর কিছুই হতে পারে না।’উল্লেখ্য, গত বছর ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমান অপূর্ব। অভিনেতার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা সেখানেই থাকেন। তারও আগে ২০২১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অপূর্ব, ফিরেছিলেন দুই মাস পর। দেশে ফিরলেন, এখন কিছুদিন বিশ্রাম নেবেন অভিনেতা, এরপর আবারও ফিরবেন তার সেই চিরচেনা লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তথ্য থাকলে Read more

সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাত, প্রেমিক আটক
সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাত, প্রেমিক আটক

শারীরিক সম্পর্ক গড়তে ব্যর্থ হয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে প্রেমিক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে Read more

রাঙ্গামাটিতে জমজমাট কোরবানির পশুর হাট
রাঙ্গামাটিতে জমজমাট কোরবানির পশুর হাট

কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাঙ্গামাটির কোরবানির পশুর বাজার। রাঙ্গামাটি শহরের পৌর ট্রাক টার্মিনালে পশুর হাটে পাহাড়ি গরুর চাহিদা Read more

রাসিকে জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণ
রাসিকে জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চলমান Read more

পটুয়াখালী ৩: জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শাহ আলমের মনোনয়নপত্র সংগ্রহ
পটুয়াখালী ৩: জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শাহ আলমের মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম মনোনয়নপত্র সংগ্রহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন