কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাঙ্গামাটির কোরবানির পশুর বাজার। রাঙ্গামাটি শহরের পৌর ট্রাক টার্মিনালে পশুর হাটে পাহাড়ি গরুর চাহিদা রয়েছে বেশি।বাঘাইছড়ি, লংগদু, মাইনী, নানিয়ারচর, কাউখালী ও রাজস্থলীর ফারুয়া ইউনিয়ন থেকে প্রতিদিন শত শত গরু কাপ্তাই হ্রদ হয়ে ট্রলারে করে রাঙ্গামাটি শহরের ট্রাক টার্মিনাল পশুর হাটে আসছে। পরে স্থানীয় চাহিদা মিটিয়ে ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। পাহাড়ি গরুগুলো প্রাকৃতিক পরিবেশে বড় হয়ে ওঠে বলে বিভিন্ন জেলায় এই গরুর চাহিদা রয়েছে ব্যাপক।আজ ৩ জুন বিকেলে হাট ঘুরে দেখা যায়, দূরদূরান্ত থেকে পশু খামারিরা তাদের গরু-ছাগল নিয়ে এসেছেন হাটে। বরকল থেকে গরু নিয়ে বাজারে আসা ওহাব মিয়া বলেন, ‘সাতটি গরু নিয়ে হাটে এসেছি। ক্রেতারা আসছেন, তবে এখন পর্যন্ত একটিও বিক্রি করতে পারিনি।’আমির হোসেন নামের একজন জানান, ‘দুটি গরু নিয়ে বাজারে এসেছিলাম। একটি গরু ৮০ হাজার টাকা দিয়ে বিক্রি করেছি। অন্যটিও সেরকম দাম পেলে বিক্রি করবো।’ট্রাক টার্মিনাল পশুর হাটের ইজারাদার মোঃ আব্দুল কাদের বলেন, ‘গত কিছুদিন লাগাতার বৃষ্টি থাকায় পশুর হাট তেমন জমে ওঠেনি, তবে আজ বিকেল থেকে রোদ থাকায় ক্রেতারা মোটামুটি হাটে আসছেন। এবার পশুর হাট ব্যবস্থাপনা খুবই ভালো, প্রশাসন, জেলা প্রাণী সম্পদ দপ্তর এবং পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে সহযোগিতা করছে।’গরু ব্যবসায়ী আব্দুল বাতেন বলেন, ‘মাঝারি গরুর চাহিদা বেশি, বিশেষ করে পাহাড়ি গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। ঈদের যেহেতু আরো কয়েকদিন সময় আছে, আশা করছি এর মধ্যে বেচা-বিক্রি আরো বাড়বে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরব আমিরাতে লটারিতে সোনার বার জিতলেন বাংলাদেশি
আরব আমিরাতে লটারিতে সোনার বার জিতলেন বাংলাদেশি

দুই বছর ধরে চেষ্টার পর সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় বিগ টিকিট লটারিতে ভাগ্য খুলল প্রবাসী বাংলাদেশি হায়দার আলীর। লটারির সাপ্তাহিক Read more

চট্টগ্রামে বিএনপি নেতার অনুসারীদের হামলায় সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক আহত
চট্টগ্রামে বিএনপি নেতার অনুসারীদের হামলায় সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক আহত

চট্টগ্রামে বিএনপি নেতা রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনের Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আবিদের স্ট্যাটাস
ওসমান হাদি গুলিবিদ্ধ: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আবিদের স্ট্যাটাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সামাজিক Read more

ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া
ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া

মেলবোর্ন ও সিডনিতে ইহুদি-বিরোধী হামলার পিছনে ইরানের হাত থাকার অভিযোগ এনে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া। তবে এখন পর্যন্ত ইরান Read more

চুয়াডাঙ্গায় নদীতে মরা মুরগি ফেলে জরিমানা গুনলেন ব্যবসায়ী
চুয়াডাঙ্গায় নদীতে মরা মুরগি ফেলে জরিমানা গুনলেন ব্যবসায়ী

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর তীরে ও নদীতে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণের অভিযোগে একটি পোল্ট্রি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে Read more

এবারের এইচএসসির ফলাফল অস্বস্তিকর: শিক্ষা উপদেষ্টা
এবারের এইচএসসির ফলাফল অস্বস্তিকর: শিক্ষা উপদেষ্টা

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। তবে কী কারণে এইচএসসির ফলাফল খারাপ হয়েছে, আগামী সপ্তাহেই বিশেষজ্ঞদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন