গাজীপুরের কাপাসিয়ায় জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে যোগ দিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা সদরের শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে তিনি অসুস্থ হয়ে পড়েন।মোস্তাক আহমেদ উপজেলার টোক ইউনিয়নের টোক নগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং পরিবহন ব্যবসায়ী। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।এ বিষয়ে কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু বলেন, কাপাসিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন দিবস পালন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, মোস্তাক আহমেদের নেতৃত্বে টোক ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে জড়ো হন। আনন্দ মিছিল শুরুর আগেই বেলা সাড়ে ১১টার দিকে মোস্তাক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, মোস্তাক আহমেদকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার সহযোগীরা।এদিকে যুবদল নেতা মোস্তাক আহমেদের মৃত্যুতে কাপাসিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সভাপতি গ্রেপ্তার
ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সভাপতি গ্রেপ্তার

রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহের জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি এবং বর্তমান জেলা আওয়ামী Read more

উত্তরায় আওয়ামী লীগের একাধিক মিছিল, ককটেলসহ আটক ৮
উত্তরায় আওয়ামী লীগের একাধিক মিছিল, ককটেলসহ আটক ৮

রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একাধিক বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব মিছিল থেকে অবিস্ফোরিত দু’টি Read more

পিতার আড়াই বছর পর মেয়ের জন্ম!
পিতার আড়াই বছর পর মেয়ের জন্ম!

পিতা-পুত্র কিংবা পিতা-কন্যার বয়স নিয়ে অঙ্কের ধাঁধা অনেক সময় পরীক্ষার প্রশ্নপত্রে দেখা যায়। তবে এবার সেই ধাঁধা বাস্তব রূপে দেখা Read more

মানুষ এখন পোলাও-কোরমা খেতে চায় না, ভোট দিতে চায়: মঈন খান
মানুষ এখন পোলাও-কোরমা খেতে চায় না, ভোট দিতে চায়: মঈন খান

দেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, মানুষকে যদি Read more

শামীম ওসমান পরিবারের দুই প্লট জব্দ, ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
শামীম ওসমান পরিবারের দুই প্লট জব্দ, ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামে থাকা পূর্বাচল ও উত্তরার দুটি প্লট জব্দ এবং পরিবারের ১২ কোটি টাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন